ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
তামিমকে ছাড়িয়ে গেলেন লিটন গড়লেন নতুন রেকর্ড
অবশেষে নিউজিল্যান্ডের মাটিতে দলটির বিপক্ষে টি-টোয়েন্টির ‘গেরো’ খুলতে পেরেছে বাংলাদেশ। আগের ৯ দেখায় প্রতিবারই ম্যাচের ফল গেছে কিউইদের পক্ষে। এবার লিটন দাসের ৪২ রানে ভর তাদের মাটিতে টাইগাররা ফরম্যাটটিতে প্রথম জয় পেয়েছে। আর এই ম্যাচেই টি-টোয়েন্টিতে রান সংগ্রহে লিটন টপকে গেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
বাংলাদেশের হয়ে তিনি ৭১ ম্যাচে ১৭১২ রান করেছেন। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৭০১ রান আসে তামিমের ব্যাটে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে ফরম্যাটটিকে বিদায় বলেন তামিম। সে হিসেবে লিটনকে ছাড়ানোর আর সম্ভাবনা নেই তার সামনে। তবে লিটন রান সংগ্রহে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে আছেন তিন নম্বরে। এ তালিকায় সবার শীর্ষে আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
১১৭টি ম্যাচে তিনি ২৩৮২ রান করেছেন। দুইয়ে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ১২১ টি-টোয়েন্টিতে করেছেন ২১২২ রান। টি-টোয়েন্টিতে অবসর নেওয়া মুশফিকুর রহিম ১০২ ম্যাচে ১৫০০ রান করেছেন। তালিকায় তার অবস্থান পাঁচে। তবে লিটন-তামিমের প্রসঙ্গে যেহেতু এই আলোচনা, সে হিসেবে দুজনের আরও কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক। গড় রান ও স্ট্রাইকরেটেও লিটন ওপরেই আছেন।
২৪.৭০ গড় নিয়ে রান করা এই ব্যাটসম্যানের স্ট্রাইকরেট ১৩০.৫। স্ট্রাইকরেটের দিক থেকে টাইগারদের মধ্যে শীর্ষে অবস্থান এই উইকেটরক্ষক ওপেনারের। অন্যদিকে, তামিম ২৪.১০ এবং ১১৭.৫ গড়ে রান করেছেন। গড় রানের দিক থেকে টি-টোয়েন্টিতে দেশীয়দের মধ্যে সবার শীর্ষে নাজমুল হোসেন শান্ত। কিউইদের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জেতা এই অধিনায়ক ২৬ ম্যাচে ২৬.৫৯ গড়ে ৫৮৫ রান করেছেন।
যদিও তার স্ট্রাইকরেটটাও আশাব্যঞ্জক নয়। মূলত ক্যারিয়ারের শুরুর দিকে ব্যাট হাতে অধারাবাহিক হওয়ায় এদিকটাতে পিছিয়ে শান্ত। টি-টোয়েন্টি তার স্ট্রাইকরেট মাত্র ১১২.০৬। টি-টোয়েন্টির বোলিংয়েও টাইগারদের মধ্যে এক নম্বরে অবস্থান সাকিবের।
১১৭ ম্যাচে তার দখলে আছে ১৪০ উইকেট। ৮৬ ম্যাচে ১০৫ উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমান আছেন দুইয়ে। বাংলাদেশের হয়ে আর কোনো বোলারই ফরম্যাটটিতে উইকেটের সেঞ্চুরি পাননি। তাসকিন আহমেদ ৫২, মাহমুদউল্লাহ রিয়াদ ৩৮ এবং শরিফুল ইসলাম পেয়েছেন ৩৭ উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE