ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ঐতিহাসিক জয়ের দিনে আইসিসি থেকে যে সুখবর পেলো সৌম্য
নিউজিল্যান্ড সফরে সৌম্য সরকারের দলে জায়গা পাওয়াটা ছিল চমক। কোথাও তিনি এমনভাবে পারফর্ম করেননি যাতে আবার জাতীয় দলে ফিরতে পারেন। দীর্ঘদিন পর দলে ফিরে প্রথম ওয়ানডেতে পুরোপুরি ব্যর্থ তিনি। কিন্তু ম্যাচের দিনে রিয়াল ফেরার মাথায় তিনেক! নেলসন ১৫১ বলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২২ টি চার ও দুটি ছক্কায় ১৬৯ রান করেন! ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে এটি এখন নিউজিল্যান্ডের মাঠে এশিয়ান ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস।
এমন অনবদ্য ইনিংসের ছাপ পড়েছে আইসিসির র্যাঙ্কিংয়েও। আজ (বুধবার) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাটির সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাঁহাতি এই ওপেনার ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন ৫২ ধাপ। অবশ্য ৫২ ধাপ এগোলেও এখনো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০০–এর মধ্যে ঢুকতে পারেননি সৌম্য। বর্তমানে তার অবস্থান ১১১তম। এ ছাড়া তার ক্যারিয়ারসেরা র্যাঙ্কিং ১৪তম।
দ্বিতীয় ম্যাচে রেকর্ড ইনিংসের পর শেষ ওয়ানডেতে ঐতিহাসিক জয়ের ম্যাচে সৌম্য শিকার করেছেন ৩ উইকেট। পরে তার ব্যাটিংয়েই নামার আগেই ৯ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ।
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শান্ত ও শরিফুলরাও। তৃতীয় ওয়ানডেতে অপরাজিত ৫১ রান করে ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৮৯তম টাইগার অধিনায়ক শান্ত। এ ছাড়া তৃতীয় ওয়ানডেতে কিউইদের ৯৮ রানে গুটিয়ে দেওয়ার দিনে তিন উইকেট নেওয়া পেসার শরীফুল ২৪ ধাপ এগিয়ে এখন ৩৫তম স্থানে।
এদিকে, কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে হেরে গেছে ইংল্যান্ড। দল সিরিজ হারলেও ব্যাট হাতে দাপুটে ফর্মে ছিলেন ওপেনার ফিল সল্ট। পাঁচ ম্যাচের দুটিতেই সেঞ্চুরি হাঁকিয়ে তার রান ৩৩১। দ্বিপক্ষীয় কোনো টি-টোয়েন্টি সিরিজে যেটি সর্বোচ্চ। এমন এক সিরিজ শেষে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন সল্ট। তার রেটিং পয়েন্ট ৮০২।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE