ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
১৬ মাস পর দলে ফিরেই ম্যাচ সেরা বাংলাদেশের যে টাইগার
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে তাদের হারাল বাংলাদেশ। এত সফল ম্যাচে শুধুমাত্র একজনকে পুরো কৃতিত্ব দেওয়া কঠিন হতে পারে! যেখানে শেখ মেহেদী, শরিফুল ইসলাম ও লিটন দাস দারুণ দক্ষতা দেখিয়েছেন। তবে ম্যাচ শেষে সেরা পুরস্কার পেলেন অলরাউন্ড পারফর্ম করা মেহেদি। এর আগে, তিনি শেষবার ২০২২ সালের সেপ্টেম্বরে একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছিলেন। শীর্ষ খেলোয়াড়টি ১৬ মাস পর ফর্ম্যাটে ফিরে আসেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ব্যাট হাতে অপরাজিত ১৯ রান আর বল হাতে মাত্র ১৪ রান খরচায় নেন ২ উইকেট তিনি। পরে পুরস্কার নেওয়ার সময় এমন সাফল্যের নেপথ্য জানিয়েছেন মেহেদী, ‘এই কন্ডিশনে স্পিন বল করা সত্যি কষ্টকর। তবে আমি আমার লাইন-লেন্থ সঠিকভাবে কার্যকর করার চেষ্টা করেছি এবং তাতে ফল পেয়েছি।’
৪ ওভারে ১৪ রান দিয়ে দিনের সেরা ইকোনোমিক্যাল বোলারও মেহেদী। কিউই ব্যাটসম্যানদের চাপে রাখা এই স্পিন অলরাউন্ডার নেপিয়ারের উইকেট প্রসঙ্গে বলেন, ‘উইকেট কিছুটা মন্থর ছিল। একটা বল স্লো আসছিল–টার্ন হচ্ছিল, আবার আরেকটা সোজা আসছিল। আমি গুড লেন্থ অঞ্চলে ধারাবাহিক বল করার চেষ্টা করছিলাম। সেজন্য আমি পাওয়ার-প্লেতে ভালো করতে পেরেছি এবং দলের জন্য ভালো কিছু এনে দিতে পেরেছি।’
বোলিংয়ের পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে ১৬ বলে ১৯ রান করেন মেহেদী। ৯৭ রানে পাঁচ উইকেট পতনের পর চাপে পড়ে যায় বাংলাদেশ। তারপর আর কোনো উইকেটের পতন হতে দেননি মেহেদী ও লিটন। লিটনকে দারুণ সঙ্গ দিতে গিয়ে চার হাঁকিয়ে জয়সূচক রানটিও এনে দেন মেহেদী। তার ইনিংস থেকে আসে একটি করে চার ও ছক্কা। নিজের ব্যাটিং দক্ষতা নিয়ে তিনি বলছিলেন, ‘যখন আমি ভালো বোলিং করি, তারপর ব্যাটিংয়ের সময়ও সেটা আমাকে আত্মবিশ্বাস দেয়। আমি সবসময়ই আমার ব্যাটিং উপভোগ করি।’
নেপিয়ারে এ নিয়ে টানা দুই ম্যাচেই সাফল্য পেল বাংলাদেশ। শেষ ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথমটাও জিতে নাজমুল হোসেন শান্ত’র দল শুভসূচনা করেছে। প্রথমে ব্যাট করে স্বাগতিক কিউইরা থামে মাত্র ১৩৪ রানে। পরবর্তীতে ৮ বল এবং ৫ উইকেট হাতে রেখেই বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE