ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
মুজিবের জায়গায় যে দিকে নজর কলকাতার
আইপিএলের আসন্ন সংস্করণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল আফগান তারকা স্পিনার মুজিব উর রহমানের। কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) না দেওয়ায় তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
মূলত দেশের হয়ে কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার ইচ্ছার কথা জানিয়েই বিপাকে পড়েছেন মুজিবসহ তিন আফগান ক্রিকেটার। আইপিএল তো বটেই, বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজ লিগেই থাকতে পারবেন না তিন আফগান ক্রিকেটার ফজল হক ফারুকি, মুজিব উর রহমান এবং নাভিন উল হক। আগামী দুই বছরের জন্য এমন নিষেধাজ্ঞা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
তাদের ব্যাপারে এমন কঠোর সিদ্ধান্তের কারণ হিসেবে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আফগানিস্তানের হয়ে খেলার চেয়ে তারা ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিয়েছেন।’ এ পরিস্থিতিতে আইপিএলের আগে মুজিবের বদলি হিসেবে তিন জন বিদেশি ক্রিকেটারের দিকে নজর থাকতে পারে কেকেআরের। এ তালিকায় শুরুতেই থাকতে পারেন তাবরাইজ শামসি।
দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি লেগ স্পিনার বিশ্বের বিভিন্ন দেশের লিগে খেলেন। দেশের হয়েও বিশ্বকাপে খেলেছেন। মুজিবের পরিবর্ত হিসেবে তাকে নিতে পারে কেকেআর। এ ছাড়া নজর থাকতে পারে ইংলিশ স্পিনার আদিল রশিদের দিকেও। ইংল্যান্ডের অভিজ্ঞ এই স্পিনারকে কোনো দল নিলামে কেনেনি। কিন্তু ক্রিকেটের তিন ফরম্যাটেই বেশ দাপট রয়েছে রশিদের। হাত ঘোরানোর পাশাপাশি ব্যাটটাও খারাপ করেন না রশিদ। তাই মুজিবের বদলি হিসেবে তার কথাও ভাবতে পারে নাইট ম্যানেজমেন্ট। এ ছাড়া শাহরুখ খানের দল চিন্তা-ভাবনা করতে পারে ক্যারিবীয় বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে নিয়েও।
কলকাতা নাইট রাইডার্স- রিটেইন– নীতিশ রানা, রিঙ্কু সিং, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার, জেসন রয়, সুনীল নারিন, সুহাশ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কেটেস আইয়ার, হার্শিত রানা, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী।
নিলাম- চেতন সাকারিয়া, কেএস ভরত, মিচেল স্টার্ক, আঙ্কুর রাঘুবংশী, রমনদীপ সিং, শারফান রাদারফোর্ড, মানিষ পাণ্ডে, মুজিব উর রহমান, গাস অ্যাটকিনসন, সাকিব হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE