ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া, চমক নিয়ে একাদশ ঘোষণা পাকিস্তানের
অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে প্রথম টেস্টে বড় ব্যবধানে পরাজিত হয় সফরকারী পাকিস্তান। বড় পরাজয়ের সঙ্গে চোট-ধাক্কাও সঙ্গী হয়েছিল দলটির। মেলবোর্নে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। সেই ম্যাচের জন্য অপরিবর্তিত একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, পরিবর্তন রেখে ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।
সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের জার্সিতে মাঠে নামা হচ্ছে না পেসার খুররম শেহজাদ এবং দুই স্পিনার আবরার আহমেদ ও নোমান আলীর। মেলবোর্ন টেস্টের জন্য ঘোষিত ১২ সদস্যের দলে জায়গা হয়নি উইকেটকিপার-ব্যাটার সরফরাজ আহমেদ ও অলরাউন্ডার ফাহিম আশরাফের।
সরফরাজ না থাকায় মেলবোর্ন টেস্টে রিজওয়ান খেলছেন তা নিশ্চিতই। পেস বোলিং বিভাগে শাহিন শাহ আফ্রিদি ও আমের জামালের সঙ্গে দ্বিতীয় টেস্টের দলে আছেন মির হামজা ও হাসান আলী। আর স্পিন বোলিং বিভাগে আবরার ও নোমান ছিটকে যাওয়ার পর একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন সাজিদ খান। যদিও পার্থে বিশেষজ্ঞ কোনো স্পিনার খেলায়নি পাকিস্তান। সরফরাজের জায়গায় রিজওয়ানকে আনার ব্যাপারে অধিনায়ক শান মাসুদ বলেন, ‘আমাদের মনে হয় রিজওয়ান প্রস্তুত। চাঙা হওয়ার জন্য সরফরাজকে আমরা একটা বিরতি দিতে পারি। এটি আসলে কন্ডিশন এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে কী পাব—সেসবের ওপর ভিত্তি করে নেওয়া কৌশলগত একটি সিদ্ধান্ত।’
অস্ট্রেলিয়া একাদশ ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড
পাকিস্তান দল ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, মির হামজা, আমের জামাল ও সাজিদ খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)