ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ কখন কোথায় যেদিন
নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখার পর শেষ ওয়ানডেতে কিউইদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ব্ল্যাকক্যাপসের বিপক্ষে ঘরের মাঠে এটি তাদের প্রথম ওয়ানডে জয়। এবার টি-টোয়েন্টি সিরিজের পালা।
শেষ ওয়ানডেতে জয় পাওয়ায় অধীর আগ্রহে অপেক্ষা টাইগাররা সমর্থকরা। তবে শীতের রাতে ওয়ানডে ম্যাচ দেখতে টাইগার ভক্তদের ভোর চারটায় উঠতে হতো। কেননা ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই যে শুরু হয়েছে বাংলাদেশ সময় ভোরে। তবে টি-টোয়েন্টির ক্ষেত্রে বিষয়টা একেবারেই ভিন্ন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এক সময়ে এবং তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আরেক সময়ে। প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে সকাল ছয়টায়।
ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দলের গল্পটা শুধুই হতাশার। এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচের ১টিতেও জিততে পারেনি বাংলাদেশ। এখন দেখার বিষয় ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও কি হতাশার সেই গল্পটা বদলাতে পারবেন নাজমুল-লিটনরা?
টি-টোয়েন্টি সিরিজের সূচি
প্রথম টি-টোয়েন্টি: ২৭ ডিসেম্বর, নেপিয়ার, দুপুর ১২.১০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই, দুপুর ১২.১০ মিনিট
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি: ৩১ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুই, সকাল ৬টা
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শেখ মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসাইন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)