ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সঠিক পথ খুঁজে পেয়েছেন হাথুরু নির্বাচক আব্দুর রাজ্জাক (ভিডিও)
সাকিব-তামিম ছাড়া জয় নাটদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে সৌম্য সরকারের মতো সিনিয়রদেরও প্রয়োজন বলে মনে করেন নির্বাচক আবদুর রাজ্জাক। কোচ চন্ডিকা হাথুরুসিংহে সঠিক পথে এগোচ্ছেন।
মাউন্ট মাঙ্গানুই বা নেপিয়ার। দুই ফরম্যাটেই নিউজিল্যান্ডের প্রথম জয়ে মিশেছে তারুণ্য। সাকিব-তামিমদের মতো তারকা ছাড়াই ইতিহাস গড়ল বাংলাদেশ।
যদিও এমন জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনা টিম টাইগার্স। তবে নতুনদের উপর বিশ্বাসটা বেড়েছে। নির্বাচকদের জন্যও স্বস্তি।
আব্দুর রাজ্জাক বলেন, যে কোনো কারণে ওরা দলের সঙ্গে নাই। কিন্তু এই যে যারা সুযোগগুলো পেয়েছে এটা এদের জন্য একটা বিশাল পাওয়া।
তবে শুধু তানজিম সাকিব, শরীফুলদের উপরও পুরোপুরি ভরসা রাখতে চায়না টিম ম্যানেজমেন্ট। সেজন্য তুলনামূলক অভিজ্ঞদের ডেকে আনা। যেমন সৌম্য সরকার। শত সমালোচনা সহ্য করলেও সৌম্যর পারফরম্যান্সে খুশি নির্বাচক প্যানেল।
বিসিবির এ নির্বাচক আরও বলেন, আমাদের দর্শকরা যারা খেলা দেখেন ওনারা আসলে সব যে বুঝবেন এটা আশা করা ঠিক না। আমাদের অনেক কিছু হিসাব করতে হয়। একই ব্যাপার আমাদের সৌম্যর সঙ্গে হয়েছে যে, আমাদের যখন মনে হয়েছে যে ভালো হতে পারে তখনই ওকে সুযোগ দেয়া হয়েছে।
তারপরও প্রশ্ন থেকে যায়। সৌম্যর মত সুযোগতো অন্য কেউ পাননি। নির্বাচক আব্দুর রাজ্জাকের পরিষ্কার কথা, সবাই সমান সুযোগ পাবে না। কারণটা অবশ্য বলতে চান না।
সাবেক এ ক্রিকেটার আরও বলেন, এই খেলোয়াড় কেন এতো বেশি সুযোগ পেয়েছে, আরেকজনের বেলায় এতো কম কেন। এটা আসলে দলে ভেকেনসির ব্যাপার থাকে। ওই জিনিসটা আসলে আমি শেয়ার করতে চাই না। কেননা সেটা একদম নিতান্তই দলের ভেতরের বিষয়।
বিশ্বকাপ ও মিরপুরের উইকেট কেন্দ্রিক গণমাধ্যম ও সাধারণ মানুষের ক্রিকেটীয় চিন্তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্জাক। তবে সমালোচনায় কান না দিয়ে নিজেদের কাজটা চালিয়ে যাওয়ার ঘোষণা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)