ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের সিরিজ জয়ের বাঁধায় দুই সেঞ্চুরিতে বড় স্কোরের পথে আফ্রিকা
ইতিহাস গড়ে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ শুরু করেছিল। এরপর এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের সুযোগ ছিল নিগার সুলতানা জ্যোতিদের। তবে দ্বিতীয় ম্যাচে ফারজানা হক পিংকির সেঞ্চুরির পরও টাইগ্রেসদের সংগ্রহটা যথেষ্ট হয়নি।
এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৪৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫০ রান করেছে।
ফলে সিরিজ জয়ের প্রথম সুযোগ হাতছাড়া হয়ে যায়। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে জ্যোতিদের সামনে শেষ সুযোগ। যেখানে টস হেরে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। বড় রানের লক্ষ্য এড়ানোর জন্য আগে ব্যাটিং প্রয়োজন ছিল সফরকারীদের জন্য।
আগের দুই ম্যাচের মতো বেনোনিতেও বড় স্কোর হতে পারে। তবে এক্ষেত্রে স্বাগতিক প্রোটিয়াদের অল্প রানের মধ্যে আটকানোর মূল কাজটা করতে হবে নাহিদা-মারুফাদের। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় স্বপ্নের মতো সফর কাটাচ্ছে টিম টাইগ্রেস। টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েছিল জ্যোতির দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের হারালেও শেষ পর্যন্ত তারা ১-১ সমতায় সিরিজ শেষ করে। এরপর ওয়ানডেতেও শুরুটা হয়েছে দাপুটে জয়ে।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২২২ রান সংগ্রহ করেছিল। কিন্তু পিংকির ধীরগতির সেঞ্চুরির কারণে সংগ্রহটা আরও বড় হতে পারেনি। যা প্রোটিয়া নারীরা ৮ উইকেট হাতে রেখেই উৎরে যায়। চলতি সিরিজের শেষ ম্যাচ এটি, তাই শেষটা নিশ্চয়ই জয় দিয়ে রাঙাতে চাইবেন জ্যোতিরা। বাংলাদেশ থেকে ম্যাচটি সরাসরি কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না। তবে বাংলালিংকের ডিজিটাল প্ল্যাটফর্ম টফি অ্যাপস ও ওয়েবসাইট থেকে ফ্রিতেই উপভোগ করার সুযোগ থাকছে ম্যাচটি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়েছে। শেষ লড়াইয়ে দুই দলই অপরিবর্তিত রেখেছে একাদশ।
বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শামিমা সুলতানা, ফারজানা হক পিংকি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন ও মারুফা আক্তার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)