ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
৫ ক্রিকেটার ফকির হয়ে গেলো নিলামে
দুই অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মৌসুমের জন্য অনুষ্ঠিত নিলামে বিশাল মূল্যে দলকে জিতেছেন। তবে চমকে দিয়েছেন 'অজানা' ভারতীয় অলরাউন্ডার শুভম দুবে। নিলামে এটি কেনা হয়েছে ৫ কোটি ৮০ লাখ টাকায়।
আসন্ন আইপিএলের মিনি নিলামে কিছু ক্রিকেটারের প্রত্যাশিত দাম উঠলেও কয়েক জনের দাম কমে যায়। কেউ গত বছরের থেকে প্রায় ৭ কোটি রুপি কম পেয়েছেন। আবার গত বছর পর্যন্ত কয়েক কোটি রুপি পাওয়া ক্রিকেটারকে এবার খেলতে হবে কয়েক লাখ রুপিতে।
শার্দুল ঠাকুর : আইপিএল নিলামে সব থেকে বেশি ক্ষতির মুখে পড়েছেন ভারতের বিশ্বকাপ দলে থাকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর। আইপিএলের সবশেষ আসর পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে ছিলেন শার্দুল। সেখানে তিনি পেতেন ১০ কোটি ৭৫ লাখ রুপি। এবার তাকে ছেড়ে দেয় কেকেআর। এরপর নিলামে তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। চেন্নাই সুপার কিংস নিলাম থেকে তাকে কিনেছে ৪ কোটি রুপিতে। অর্থাৎ, আইপিএল থেকে শার্দুলের আয় কমছে ৬ কোটি ৭৫ লাখ রুপি।
মনিশ পাণ্ডে : এই তালিকায় রয়েছেন মনিশ পাণ্ডেও। গত বছর দিল্লি ক্যাপিটালসে থাকা মনিশ পেতেন ৪ কোটি ৬০ লাখ রুপি। এবার তাকে কেকেআর কিনেছে মাত্র ৫০ লাখ রুপিতে। আইপিএল থেকে তার আয় কমছে ৪ কোটি ১০ লাখ রুপি।
কার্তিক ত্যাগী : আইপিএল থেকে আয় কমছে কার্তিক ত্যাগীরও। সবশেষ আইপিএলে তিনি ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। সেই দল থেকে পেতেন ৪ কোটি রুপি। এবারের নিলামে গুজরাট টাইটান্স তাকে পেয়েছে কেবল ৬০ লাখ রুপিতে। অর্থাৎ, ৩ কোটি ৪০ লাখ রুপি কম পাবেন কার্তিক।
চেতন সাকারিয়া : আর্থিক ক্ষতি হয়েছে পেস বোলার চেতন সাকারিয়ারও। গত বছর তিনি ছিলেন দিল্লি ক্যাপিটালসে। সেখানে পেতেন ৪ কোটি ২০ লাখ রুপি। আসন্ন আইপিএলে তিনি খেলবেন কলকাতার হয়ে। নিলামে দাম পেয়েছেন মাত্র ৫০ লাখ রুপি। আসন্ন আসরে ৩ কোটি ৭০ লাখ রুপি কমে তাকে আইপিএল খেলতে হবে।
শাহরুখ খান : তুলনায় কম ক্ষতি হয়েছে তামিলনাড়ুর ক্রিকেটার শাহরুখ খানের। অলরাউন্ডার হলেও আগ্রাসী ব্যাটার হিসাবেই তিনি বেশি পরিচিত। গত বছর আইপিএল খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে। পেতেন ৯ কোটি রুপি। এবার তাকে ৭ কোটি ৪০ লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটান্স। আইপিএল থেকে তার আয় কমছে ১ কোটি ৬০ লাখ রুপি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)