ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
দেশের হয়ে তৃতীয় সবচেয়ে দ্রুততম ফিফটির মালিক শরিফুল
আন্তর্জাতিক ক্রিকেটে ইতোমধ্যেই বছর দুয়েক পার করেছেন শরিফুল ইসলাম। এই সময়ে যতটুকু সুযোগ পেয়েছেন বল হাতে নিজেকে আলাদা করার চেষ্টা করেছেন তিনি। আজকের ম্যাচেও কিউইদের বিপক্ষে দুর্দান্ত ছিলেন এই বাঁহাতি পেসার।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৮ রানে থামে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান এসেছে উইল ইয়াংয়ের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার। জবাবে খেলতে নেমে এক উইকেট হারিয়ে ১৫ ওভার ১ বলে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৫১ রান করে অপরাজিত থেকেছেন নাজমুল হোসেন শান্ত।
৩ উইকেট শিকার করার পথে আজ একটাব মাইলফলক স্পর্শ করেছেন শরিফুল। ১৪তম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৫০ উইকেট শিকার করেছেন তিনি। এ ক্ষেত্রে তিনি তৃতীয় দ্রুততম। তার লাগল ৩৩ ম্যাচ।
২৭ ম্যাচে ৫০ উইকেট নিয়ে এই তালিকায় সবার উপরে মুস্তাফিজুর রহমান। তিনি ছাড়িয়ে গিয়েছিলেন আবদুর রাজ্জাকের ৩২ ম্যাচের রেকর্ড।
এদিন বাংলাদেশেরও বেশ কিছু রেকর্ডও হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোরের (অলআউট হয়ে যাওয়া ম্যাচে) রেকর্ড হয়েছে আজকের ম্যাচে। আগের সর্বনিম্ন ছিল ২০১৩ সালে মিরপুরে—১৬২। সব মিলিয়ে ওয়ানডেতে এ নিয়ে নবমবার ১০০-এর নিচে অলআউট হলো তারা, দেশের মাটিতে চতুর্থবার ও ২০০৭ সালের পর প্রথমবার। ২০৯ বল বাকি রেখে আজ নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে যেটি তাদের তৃতীয় সর্বোচ্চ বলের ব্যবধানে জয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)