ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সিরিজ জয়ের আক্ষেপ নিয়ে যা বললেন শান্ত

২০২৩ ডিসেম্বর ২৩ ১০:৪৩:৫৬

সিরিজ জয়ের আক্ষেপ নিয়ে যা বললেন শান্ত

২০০৭ সালে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডে ওডিআই খেলেছিল। টানা ১৮ টি ম্যাচ হেরে আজ টাইগাররা জিতেছে। নেপিয়ারে ম্যাচটি ৯ উইকেটে জিতলেও সফরকারীরা ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে।

নিউজিল্যান্ডের মাটিতে আগে কখনো জিততে না পারলেও, সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে এখানে পৌঁছেছেন শান্তরা। শেষ পর্যন্ত এমনটা হয়নি। একটি ম্যাচ জিতলেও সিরিজ হারের পর কিছুটা হতাশ বাংলাদেশ অধিনায়ক।

শান্ত বলেন, 'যদি ইতিহাস দেখেন, অবশ্যই আমরা গর্ব করার মতো পারফর্ম করেছি, একটা ম্যাচ জিততে পেরেছি। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো সিরিজ জিততে এসেছিলাম। প্রথম ম্যাচটায় একটু আনলাকি ছিলাম বৃষ্টির কারণে। আমাদের বোলিং অপশনগুলো আগেই শেষ হয়ে গিয়েছিল। তবে এক ম্যাচ জিততে পেরেও অবশ্য খুশি। তবে সিরিজ জিততে পারলে আরো ভালো লাগতো।'

এদিকেন প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন শান্ত। তবে আজ পেয়েছেন অর্ধশতকের দেখা। নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, 'ভালো লাগছে জিততে পেরেছি। আমার যে প্লান ছিল সেটা আজ পুরোপুরিভাবে কাজে লাগাতে পেরেছি, আমি খুব ক্লিয়ার মাইন্ড ছিলাম। সব থেকে গুরুত্বপূর্ণ দল জিতেছে।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ