ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
মান বাঁচানোর ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ম্যাচটি শুরু হবে ভোর চারটায়। এই ভেন্যু টাইগারদের জন্য বিভীষিকার নাম হলেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে।
বিপরীতে জয়ের ধারায় থাকতে চান ব্ল্যাক ক্যাপ কোচ গ্যারি স্টেড। দ্বিতীয় ওয়ানডে অবিশ্বাস্য ইনিংস খেলে টাইগারদের মধ্যমণি সৌম্য সরকার। কোচ, সতীর্থ সবার দৃষ্টি ওই একজনের দিকে। একটা ইনিংস বদলে দিয়েছে সৌম্যকে, বাড়িয়ে দিয়েছে তার গুরুত্ব। তবে টিম ম্যানেজমেন্টের চিন্তার বড় অংশ জুড়ে বাকি টপ অর্ডারদের অফ ফর্ম। তাই মূল ভেন্যুর পাশে নেপিয়ার পার্কে নেটে বেশ সিরিয়াস নাজমুল শান্ত, এনামুল বিজয়রা।
দুই ম্যাচে মাত্র ২১ রান করা টাইগার অধিনায়কের কণ্ঠে ইমপ্যাক্টফুল ইনিংসের তাড়না। পেসাররা বাড়তি সুবিধা পাওয়া ম্যাকলিন পার্কে বাংলাদেশের অতীত রেকর্ড সুখকর নয়। তিন ম্যাচের সবগুলোতে বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। নিউজিল্যান্ড দলও সেটা জানে। তাইতো সিরিজ নিশ্চিত করেই তৃপ্ত হতে চায় না স্বাগতিকরা। লক্ষ্যটা এবার হোয়াইটওয়াশের। আর বাংলাদেশ চায় অন্তত শেষ ম্যাচে জয়।
মান বাঁচানোর ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। প্রথম দুই ম্যাচ একাদশে সুযোগ না পাওয়া তানজিদ তামিম শেষ ম্যাচের একাদশে দলে সুযোগ পেতে পারেন। আর সেটি হলে বাদ পড়তে পারেন লিটন দাস। প্রথম ম্যাচে ভালো করার সুবাদে তৃতীয় ওয়ানডেতে আরেকটি সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজয়ের। এছাড়া আরও একটি পরিবর্তনও হতে পারে শেষ ওয়ানডেতে।
সম্ভাব্য একাদশ : তানজিদ তামিম, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব, রিশাদ হোসেন/আফিফ হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)