ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
চেন্নাইয়ে কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন ফিজ
বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পঞ্চম দল হিসেবে চেন্নাই সুপার কিংস (সিএসকে) কিনেছে। হলুদ পিচের হয়ে খেলতে দেখা যায় এই টাইগার ক্রিকেটারকে। বাংলাদেশী ক্রিকেট ভক্তরা চেন্নাইয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাকে দলে নেওয়ার পর থেকেই প্রতিক্রিয়া জানাচ্ছেন। তবে মুস্তাফিজের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন সিএসকে পরিবারের কাছে কৃতজ্ঞতার বার্তা এসেছে।
চেন্নাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের বক্তব্য রিল ভিডিও হিসেবে পোস্ট করেছে। যেখানে টাইগার পেসারকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান, সিএসকে ফ্যামেলিতে আমাকে সদস্য বানানোর জন্য ধন্যবাদ। আমি অনেক এক্সাইটেড সিএসকে পরিবারের সদস্য হতে পেরে। দেখা হবে শিগগিরই।’
এর আগে ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ২ কোটি রুপিতে ফিজকে দলে নেয় সিএসকে। পরবর্তীতে তারা ২৮ বছর বয়সী এই পেসারকে নিয়ে বেশ কয়েকটি পোস্টও করেছে। যেখানে একটি পোস্টে চেন্নাই তার নিকনেমও দিয়েছে। বাংলাদেশি এই পেসারের নামের প্রথম ও শেষাংশ মিলিয়ে দেওয়া সেই নামটি হচ্ছে ‘মুজ’।
এর আগে ২০১৬ আইপিএল আসরে অভিষেক হয়েছিল মুস্তাফিজের। প্রথম আসরে ২৮ বছর বয়সী এই পেসার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন। পরে রোহিত শর্মার নেতৃত্বে তিনি খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ২০২১ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ পারফর্ম করেন ফিজ। ওই আসরে নীল-গোলাপী শিবির আইপিএলের শিরোপাও জিতেছিল। এছাড়া সর্বশেষ আসরে মুস্তাফিজ গায়ে তুলেছিলেন দিল্লি ক্যাপিটালসের জার্সি।
বিগত কয়েক আসরে মুস্তাফিজ আইপিএলে থেকেছেন নিজের ছায়া হয়ে। বেশিরভাগ সময়েই দলের কম্বিনেশনের কারণে বেঞ্চ গরম করতে হয়েছে মুস্তাফিজকে। আইপিএলের সবশেষ মৌসুমেও দিল্লির হয়ে ম্যাচ খেলেছেন মাত্র ২টি। এরপরেও তাকে পেতে আগ্রহী হয়েছে কোনো না কোনো দল। সেই চক্রে এবার মুস্তাফিজের ঠিকানা হলো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। যদিও তিনি এবার কয় ম্যাচে খেলার সুযোগ পাবেন, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)