ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের ভাল খেলার সুযোগ করে দিলেন নিউজিল্যান্ডের কোচ
ওয়ানডে সিরিজে ব্যর্থতা এড়াতে আগামীকাল (শনিবার) ভোরে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি ম্যাচেই জয়ের জন্য শক্ত অবস্থান থেকে ছিল স্বাগতিক কিউইরা। তারা শেষ পর্যন্ত ভালো করতে চায়। অন্যদিকে বাংলাদেশের জন্য ম্যাচটি মানের লড়াই। যেখানে নাজমুল হুসেন বুঝিয়েছেন শান্তোসকে কীভাবে উন্নতি করা যায়, স্বয়ং নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড।
আজ শুক্রবার (২২ ডিসেম্বর) ম্যাচের আগেরদিন নেপিয়ারে স্বাগতিক কোচ বলেন, ‘আমাদের কালকের ম্যাচে মাঠে নেমে দেখতে হবে কী হয়। সৌম্য সরকার দারুণ খেলেছে, কী অসাধারণ একটা স্কোর করল সেদিন। নেলসনে আমার মনে হয় তারা (বাংলাদেশ) ৩০-৪০ রান কম করেছে। এখানে আমাদের বোলারদের কৃতিত্ব আছে, পাওয়ারপ্লেতে তারা ৩-৪ উইকেট নিয়ে ফেলেছিল। সেখানেই আমরা এগিয়ে গিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল বেশি উইকেট নিয়ে এগিয়ে থাকা। আমাদের অনেকেই দারুণ খেলেছে, (হেনরি) নিকোলস, (উইল) ইয়ং এবং রাচিন (রবীন্দ্র) যা করছে তা দারুণ। আমাদেরকে সঠিকভাবে এগিয়ে যেতে হবে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে।’
এরপর বাংলাদেশকে ভালো করার উপায়ও বাতলে দিয়েছেন স্টিড, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রথম ১০ ওভার যেকোনো দলের জন্যই কঠিন হয়ে থাকে। বাংলাদেশ একমাত্র দল নয় যারা এখানে এসে প্রথম ১০ ওভারে সংগ্রাম করেছে। অনেক ওপেনাররাই এভাবে সংগ্রাম করেছে। দুইটি নতুন বলের কারণে মুভমেন্ট বেশি হয় কিছুটা। এখানে আপনাকে শুরুর সময়টা উতরে যেতে হলে আপনাকে টেম্পারমেন্ট ধরে রাখতে হবে।’
সিরিজ নিশ্চিত হয়ে গেলেও তৃতীয় ম্যাচে জেতার জন্যই মাঠে নামার কথা জানান টম ল্যাথামদের গুরু, ‘সব ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ। ম্যাচ জেতা সহজ কোনো কাজ নয়। মাঠে আমাদেরকে অনেক কাজ সঠিকভাবে পরিচালনা করে তবেই জয় পেতে হয়। সব ম্যাচই আমাদের জেতার জন্য যেতে হবে।’
আগামীকাল ভোর ৪টায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। অতীত পরিসংখ্যান বলছে— ম্যাচ ভেন্যু নেপিয়ার বড় রানের মাঠ। প্রথম দুই ম্যাচ হওয়া ডানেডিন ও নেলসনও একইরকম ছিল। তাই জয়ের জন্য সমীকরণটাও একই। জিততে হলে বড় রান করতে হবে শান্ত-সৌম্যদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)