ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
৩য় ম্যাচের আগে সৌম্য-রিশাদকে নিয়ে নতুন তথ্য দিলেন শান্ত
সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ হেরেছে বাংলাদেশ। যদিও সফরটি এখনও জয়হীন, কেউ কেউ ব্যক্তিগতভাবে ভালো খেলেছে। সৌম্য সরকার-রিশাদ হোসেন দলকে জেতাতে ব্যর্থ হলেও নিজেদের ঘর থেকে চেষ্টা করছেন। নাজমুল হোসেন শান্ত তাদের অবদানের প্রশংসা করেন।
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে প্রত্যাবর্তনের গল্প লিখেছেন সৌম্য। নিজের ক্যারিয়ার সেরা তো বটেই এশিয়ান ব্যাটারদের মধ্যেও ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটা গত ম্যাচে খেলেছেন এই বাঁহাতি ওপেনার। একই ম্যাচে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। বল হাতে খুব বেশি কিছু করতে না পারলেও শুরুটা ভালোই হয়েছে এই লেগ স্পিনারের।
আজ শুক্রবার নেপিয়ারে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, 'পরের ম্যাচটা জেতার জন্যই খেলব আমরা। শুরুতে একটা গোল সেট করে এসেছিলাম কিন্তু হয়নি। হ্যাঁ, প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে আমরা কিছুটা আনলাকি ছিলাম আমার কাছে মনে হয়। সেকেন্ড ম্যাচে সৌম্য দারুণ একটা ইনিংস খেলছে। রিশাদ ভালো বোলিং করেছে। এখানেও পজিটিভ অনেক কিছু ছিল।'
'শুধু নেগেটিভ জিনিসটা চিন্তা না করে এ বছর আমরা কোন কোন জায়গায় ভালো করলাম এ জিনিসটাও দেখার দরকার আছে। রিশাদের বোলিংটা দারুণ ছিল, সৌম্যের ক্যামব্যাকটা অসাধারণ ছিল। উন্নতি হয়েছে, আমার মনে হয় আমরা দল হিসেবে যদি আরেকটু উন্নতি করতে পারি তাহলে ম্যাচ জেতা সম্ভব।'-আরো যোগ করেন শান্ত।
সিরিজের শেষ ওয়ানডেতেও জয়ের সুযোগ দেখছেন শান্ত, 'আমি প্রতিটা ম্যাচ একটা সুযোগ হিসেবে দেখি। সুতরাং আরেকটি সুযোগ আগামীকালকে। আমি এখনো বিশ্বাস করি যে অতীতে যেটা হয়েছে এবার সেই জিনিসটা হবে না। আমার এখনো ঐই বিশ্বাসটা আছে যে আমরা এখনো এই টিমকে হারাতে পারি। ওই যোগ্যতা আমাদের আছে। আমরা যদি দল হিসেবে পারফর্ম করতে পারি, ছোট ছোট যেসব ভুল আছে শেষ দুই ম্যাচে সেগুলো থেকে ফিরতে পারি তাহলে ম্যাচ জিততে পারব।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)