ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নির্বাচনী প্রচারণার মাঝেই মাঠ কাপাচ্ছেন সাকিব
ক্রিকেটে সাকিব আল হাসানের উত্থানের পেছনে নোমানী ময়দানের কথা অনেকেই শুনেছেন। ছোটবেলায় নিজ শহর মাগুরার এই ফাঁকা মাঠে খেলে সবার নজর কাড়েন। মাগুরাতে বর্তমানে নির্বাচনী প্রচারণায় কাজ করছেন, তাই শুক্রবার সকালে ওই মাঠেই ক্রিকেট খেলেছেন তিনি।
মূলত বিজয় দিবস উপলক্ষ্যে এই প্রীতি ম্যাচে মাগুরার সাবেক খেলোয়াড়রা অংশ নেন। ব্যাট হাতে চার ছয়ের ফুলঝুড়ি ছোটালেন সাকিব। পরে ম্যাচ শেষে এক বক্তব্যে তিনি বলেন, এই মাঠ থেকে আমার ক্রিকেটের শুরু, শুরু বলতে পেছনে তখন অত বড় প্রাচীর ছিল না। ছোট একটা জাম্বুল গাছ ছিল, নিচে একটা টিনশেড বিল্ডিং এবং ছোট একটা প্রাচীর ছিল। আমি প্রথমদিন ওখানে এসে বসেছিলাম, দেখতেছিলাম অনুশীলন।’
অতীতের গল্প বলতে গিয়ে সাকিব বলেন, ‘গোর্কি ভাই আমাকে বলেছিল এখানে আসতে তার দলের হয়ে খেলার জন্য। একটা টুর্নামেন্টে সে আমার খেলা দেখে পছন্দ করে। তো প্রথমদিন লজ্জায় আমি আসতেই পারিনি এখানে ট্রেনিং করতে। ওইখানে বসেছিলাম, পরেরদিন আবার আসছি বিকেলে। এসে পরেরদিন, তারপর অপেক্ষা করতে করতে একেবারে শেষ মুহূর্তে গিয়ে সন্ধ্যার আগে আগে আসছি উনার কাছে।’
‘গিয়ে বলি আপনি আমাকে বলেছিলেন এখানে আসতে। তখন বলে তাহলে বোলিং করো। তো প্রথম দিন বল করলাম একটু, তারপর দিন স্পিন বোলিং করলাম আর ব্যাটিং করলাম। বলল যে এরপর থেকে স্পিন বোলিংই করো তুমি। তারপর থেকে আসলে আমি স্পিনার হয়ে যাই। তার আগ পর্যন্ত ফাস্ট বোলার ছিলাম কিংবা যখন যেটা করা লাগতো আরকি।’-যোগ করেন সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)