ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
নতুন কৌশল কাজে লাগিয়ে দাম বাড়িয়ে নিয়েছেন স্টার্ক-কামিন্স, কার্তিক
এবারের মিনি-নিলামে সর্বোচ্চ দামের রেকর্ড দুই ঘণ্টার মধ্যে ভেঙে গেছে। যারা এই রেকর্ড মূল্য অর্জন করেছেন তারা দুজনই বিদেশি। দীনেশ কার্তিক মনে করেন যে বিদেশি ক্রিকেটাররা আইপিএলের মূল নিলামে অংশ না নিয়ে কৌশলগতভাবে 'মিনি' নিলামে তাদের দাম বাড়াচ্ছে।
শুরুতে স্যাম কারানের রেকর্ড ভেঙে ২০ কোটি ৫০ লাখ রুপিতে হায়দরাবাদে যান প্যাট কামিন্স। ঘন্টা দুয়েক পরই সেই রেকর্ড ভেঙে দেন মিচেল স্টার্ক। এই পেসারকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে কলকাতা। যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড।
অথচ স্টার্ক ও কামিন্সের কেউই গত মেগা নিলামে নাম দেননি। কার্তিকের মতে, মিনি নিলামে ক্রিকেটাররা বেশি দাম পায় এবং সেজন্য মেগা নিলামে নাম না দিয়ে, মিনি নিলাম থেকে দল পাওয়ার চেষ্টা করে। এ ব্যাপারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ব্যবস্থা নেওয়া উচিত বলেও মনে করেন কার্তিক।
তিনি বলেন, ‘আমার মনে হয় খেলোয়াড় ও এজেন্টরা এটিকে কৌশল হিসেবে ব্যবহার করছে, যেখানে মূল নিলামে তারা আসে না। তিন বছর পরপর হওয়া সে নিলাম তারা যেতে দেয়, এরপর মিনি নিলামে আসে, যেটি মূল নিলামের পরের বছরই হয়। যেহেতু ফাঁকা থাকে, তাদের খ্যাপাটে দাম ওঠে। আমার মনে হয় অস্বাস্থ্যকর এই চলটা এখনই বন্ধ হওয়া উচিত।’
এ ব্যাপারে বিসিসিআইকে পরামর্শও দিয়েছেন কার্তিক। তিনি বলেন, 'মূল নিলামের পর কোনো দলের ছেড়ে দেওয়া কেউ মিনি নিলামে এলে তিনি সর্বোচ্চ সে দামই পাবেন, যেটিতে তাকে মূল নিলামে কেনা হয়েছিল। যাতে করে যে সব খেলোয়াড় ভালো করেছে, এবং যাদের দলগুলো ধরে রেখেছে তাদের বাজে অনুভূতি না হয়। মিনি নিলামে আসা বেশির ভাগ খেলোয়াড়েরই হয়তো আগের মৌসুমটি ভালো কাটেনি।'
'আমার মনে হয় এমন কেউ সর্বোচ্চ সে দামই পেতে পারে, ওই নির্দিষ্ট দলের সবচেয়ে দামি খেলোয়াড়ের যা দাম। এরপর সে যে দাম পাবে, সেটি বিসিসিআইকে ফেরত দেবে। যেটি হয়তো কোনো একসময় গিয়ে একটু বোঝা যাবে। এরপরও এটি একটু অন্যায্যই হবে, তবে আমার মনে হয় সেটি সেরা উপায়। কারণ, আমি দেখছি অনেক বিদেশি ক্রিকেটারই এটিকে ফাঁকফোকর হিসেবে ব্যবহার করছে।'-আরো যোগ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)