ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
হোয়াইটওয়াশ এড়াতে যা বললেন শান্ত
৪৪ রানে হেরে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ভাগ্যের চাকা ঘোরেনি। এরই মধ্যে সিরিজ হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তাই শেষ ম্যাচের আগে বাংলাদেশের লক্ষ্য ধামাচাপা এড়ানো।
সাকিব আল হাসান, তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়া নিউজিল্যান্ডে খেলছে বাংলাদেশ। শান্ত মনে করেন দলে অভিজ্ঞতার ঘটতি আছে। তবে জুনিয়রদের পারফরম্যান্সে খুশি তিনি।
শান্ত বলেন, 'প্রথমত আমার কাছে মনে হয় এই দলটা আগের দল থেকে একটু নতুন। সেই তুলনায় আমি বলবো বেশ কিছু ভালো জিনিস ছিল আমাদের-আমি একটু আগেই যেটা বললাম রিশাদের বোলিং, শরিফুল নতুন বলে যেরকম বোলিং করছে। হ্যাঁ, ২০০৭ থেকে এখন পর্যন্ত লম্বা সময় চিন্তা করলে এই জায়গায় আরেকটু কিভাবে একটা দল হিসেবে আমরা খেলতে পারি, এটা ভাবতে হবে।'
হোয়াইটওয়াশ এড়াতে শান্ত চাইলেন দোয়া, 'ব্যক্তিগত দুই-একটা পারফর্মম্যান্স হচ্ছে কিন্তু দল হিসেবে ওই পারফর্মম্যান্সটা আসছে না। দেখা গেল সৌম্য একা ম্যাচটা ক্যারি করল, মাঝখানে ওরকম কেউ রান করেনি। আমার কাছে মনে হয় এই ধরণের কন্ডিশনে বড় জুটি প্রয়োজন। ওই জিনিসটাই করার চেষ্টা করব আগামীকালের ম্যাচে। আর যেটা বললেন আরেকটা হোয়াইটওয়াশের সামনে, দোয়া করেন যেন ওই জিনিসটা না হয়।'
নেপিয়ারে নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, 'এই কন্ডিশনে আগেও খেলেছি, টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আমার মনে হয় পরিকল্পনা আরেকটু বেটার হতে পারতো আমার ব্যাটিং নিয়ে। কিন্তু দুইটা ইনিংস গিয়েছে আমি চিন্তা করছি না কারণ একজন ব্যাটসম্যান হিসেবে প্রতিদিন রান করব এমন না। যেদিন রান করব সেদিন যেন ইনিংসটা ইমপ্যাক্টফুল হয়।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)