ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিপিএলে রান না হলে মিরপুরে নতুন হবে উইকেট
মিরপুরের উইকেট নিয়ে তামিম ইকবাল বলেছিলেন, ‘হরিবল, হরিবল, হরিবল’ উইকেট!’ ব্রেন্ডন ম্যাককালামের ভাষ্য ছিল, ‘এটা খুব বাজে উইকেট। সাকিব আল হাসান তো বলেই বসেছিলেন, ‘এখানে ১০-১৫টি ম্যাচ খেললে ব্যাটারের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। মিরপুর নিয়ে অনেক অনেক সমালোচনা চলতেই আছে লম্বা সময় ধরে। সবশেষ বাংলাদেশ ও নিউজিল্যান্ড মধ্যকার মিরপুর টেস্টের উইকেট নিয়ে টিম সাউদি বলেছিলেন, ‘আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট’। ইতোমধ্যে ‘অসন্তোষজনক’ উইকেট বানিয়ে ডিমেরিট পয়েন্ট পেতে হয়েছে মিরপুরকে।
তবে বুধবার দেশের ঘরোয়া ক্রিকেটে যা হয়েছে তা রীতিমতো ভয়ংকর! বিজ্ঞাপন ঘরোয়া ক্রিকেটে ৩ উইকেটে ৪৭ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল সাউদ জোন। দিনের শুরুতে ২ রান যোগ করতেই হারিয়েছে ৬ উইকেট। দেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে অনেকের সংশয় রয়েছে। তবে ভেতরে যাই থাকুক না কেন আপাতত দ্বায় নিতে হচ্ছে মিরপুর উইকেটকে।
আর এতেই চিন্তা বেড়েছে বিসিবি কর্তাদের। আসন্ন বিপিএলে যদি রান উৎসব না হয়, তবে নতুন উইকেট তৈরির কথাও জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। জালাল ইউনুসের ভাষ্যমতে, ‘মিরপুরে যেটা মনে হচ্ছে যে এটা খুবই গুরুতর সমস্যা উইকেটটা নিয়ে। এটা উইকেট বানানোর ক্ষেত্রে কিনা... এখানে তো অনেকগুলো উইকেট আছে। কিছু উইকেট আছে, আমার মনে হয় ভালো খেলা সম্ভব এখনও। এটার প্রমাণটা পাওয়া যাবে সামনে বিপিএলে।
তিনি আরও বলেন, ‘অবশ্যই দেখতে চাই বিপিএলে এখানে অনেক রান হোক। কী ধরনের উইকেট বানায়, সেই ধরনের উইকেট বানাতে হবে যেখানে রান আসবে। যদি সেটাই হয়ে থাকে তাহলে মনে করতে হবে এখানে ভালো উইকেট বানানো সম্ভব। আমরা এটার জন্য অপেক্ষা করছি। না হলে আমাদের মনে হয় এখানে আবার নতুন করে উইকেট বানানোর চিন্তা-ভাবনা করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)