ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
স্বামীকে নিয়ে যখন দর কষাকষি হচ্ছিল সেই সময় এই অবস্থা হয়েছিল স্টার্কের স্ত্রী হিলির
মঙ্গল দুপুরে সব রেকর্ড ভেঙে চুরমার। দুবাইয়ের নিলাম ঘর বদলে দিয়েছে টানা ১৬ বছরের ছবিটা। আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার এখন মিচেল স্টার্ক। ২৪.৭৫ কোটি টাকার বিনিময়ে তাঁকে কিনেছে গৌতম গম্ভীরের কেকেআর। এ বার বেগুনি জার্সিতে আইপিএলের মঞ্চ মাতাবেন বিশ্বকাপজয়ী দলের সদস্য মিচেল স্টার্ক। তারকা পেসারের এই সাফল্যে স্বাভাবিকভাবেই আবেগে ভাসছে তাঁর পরিবার। স্টার্কের স্ত্রী অ্যালিলা হিলি অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। স্বামীর এই সাফল্যে খুশি বাধ মানছে না হিলির। সুখবর পেয়ে কী বলছেন হেলি?
ওডিআই বিশ্বকাপে নজর কেড়েছিলেন স্টার্ক। প্রত্যাশিত ছিল আইপিএলে ভালো দর পাবেন। তবে এমন আকাশছোঁয়া দর যে পাবেন তা হয়তো আঁচ করতে পারেননি কেউই। ঠিক তেমনই স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলিও ভাবতে পারেননি এতটা দর পাবেন স্বামী। টিভির পর্দায় চোখ রেখেছিলেন। নিলাম ঘরের দর কষাকষি দেখে রীতিমতো চোখ কপালে উঠেছিল তাঁর। সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে মদ্যপান করতে করতে নিলাম উপভোগ করছেন হিলি। তবে এই ভিডিয়োটি ভুয়ো বলে দাবি করছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিলি। তাঁর মতে, নিলামে যখন দর কষাকষি চলছে তখন জিমে কসরত করছিলেন তিনি।
নিলামের পর সংবাদমাধ্যমকে হিলি বলেন, “সেই সময় আমি জিমে। মদ্যপানের কথা মাথাতেও আসেনি। জিমে জোরকদমে শরীরচর্চা করছিলাম। তবে মন পড়েছিল নিলামের দিকেই। আমি অবাক হয়ে গিয়েছিলাম টিভি দেখেতে দেখতে। বিশ্বাসই হচ্ছিল না! ভাবতে পারিনি এতটা দর উঠবে।” স্বাভাবিকভাবেই স্বামীর সাফল্যে খুশি হিলি। সবশেষে যোগ করেন, “কামিন্স আর ওর এই সাফল্যে খুশি আমি। এটা দরকার ছিল। বিগত কিছু বছর ধরে দিনরাত এক করে পরিশ্রম করেছে স্টার্ক। এই দিনটা আসতেই হত।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)