ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আইপিএলে আসছে নতুন ভুতুড়ে নিয়ম, যার ক্ষতি যার লাভ
মঙ্গলবার দুবাইয়ে শুরু হয়েছে আইপিএলের নিলাম। তার আগেই বদলে গেল আইপিএলের এক নিয়ম। এখন থেকে একজন বোলার একটিতে দুটি বাউন্সার করতে পারবেন। বোলার ও ব্যাটসম্যানদের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএল ২০২৪ থেকে এই নিয়ম কার্যকর করা হবে।
২০২৩-২৪ মরসুমের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই নিয়ম পরীক্ষা করা হয়ে গিয়েছে। ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বোলারদের বাড়তি কিছুটা সুবিধা দেওয়া হয়েছে। ব্যাটারদের পক্ষে কিছুটা অসুবিধাও হয়েছে। খেলায় আরও প্রতিযোগিতা বেড়েছে।
আইপিএল নিলামে বিক্রি না হলেও ক্রিকেটারেরা খেলতে পারবেন ক্রোড়পতি লিগে, কোন নিয়মে?এই নিয়মকে সবার আগে স্বাগত জানিয়েছেন জয়দেব উনাদকাট। সৌরাষ্ট্রের এই বোলারের আইপিএল নিলামে ন্যুনতম মূল্য ৫০ লাখ। তাঁর মতে, বোলারদের কাছে ম্যাচ ঘোরানোর আরও একটি অস্ত্র চলে এসেছে। তিনি বলেছেন, “এক ওভারে দু’টি বাউন্সার খুবই কাজে লাগবে। ব্যাটারদের বিরুদ্ধে বোলারদের বাড়তি কিছুটা সুবিধা দেবে এই নিয়ম। এই ছোট পরিবর্তন বড় প্রভাব তৈরি করবে। বোলার বিসেবে আমার কাছে এই নিয়মের গুরুত্ব অনেকটাই।”
উনাদকাটের মতে, জোরে বোলারদের কাছে এই নিয়মের ফলে অনেক সুবিধা হবে। ডেথ ওভারে সাধারণত ইয়র্কার দেওয়ার দিকেই তাদের নজর থাকে। কেউ কেউ স্লোয়ারও দেন। দু’টি বাউন্সার থাকার ফলে ডেথ ওভারে তাদের হাতে অতিরিক্ত অস্ত্র চলে আসছে। গুরুত্বপূর্ণ মুহূর্তে এটি কাজে লাগতেই পারে।
পরের আইপিএলেও ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়ম রেখে দেওয়া হয়েছে। আগের মতোই টসের আগে ইমপ্যাক্ট প্লেয়ারদের তালিকা দলগুলিকে জানিয়ে দিতে হবে। যে কোনও একজনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)