ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ইনজুরি তে লন্ডভন্ড টিম পাকিস্তান
সময়টাই হয়ত পাকিস্তান ক্রিকেটের অনুকূলে নেই। নয়ত একের পর এক দুর্দশাতেই কেন দিন পার করতে হবে দেশটির ক্রিকেটকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে তারা অবস্থান করছে, তাসমান পাড়ের দেশ অস্ট্রেলিয়াতে। যেখানে কখনোই সিরিজ জেতা হয়নি তাদের।
দুই দশক ধরে জেতা হচ্ছে না কোনো টেস্টই। পার্থে প্রথম টেস্টে একপ্রকার অসহায় আত্মসমর্পণই করেছে পাকিস্তান। নতুন নেতৃত্ব শান মাসুদ এবং কোচ মোহাম্মদ হাফিজের অধীনে প্রথম টেস্ট তাদের হারতে হয়েছে ৩৬০ রানের বড় ব্যবধানে। পার্থে এমন বড় হারের পর পাকিস্তানের গন্তব্য এবার মেলবোর্নে।
সেখানে বক্সিং ডে টেস্টে দেখা হবে দুই দলের। কিন্তু, সেই ম্যাচের আগে আরেকদফা দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। দলের তরুণ পেসার খুররাম শেহজাদ ইনজুরির কারণে বাকি সিরিজ থেকে ছিটকে পড়েছেন। বুকের পাঁজরে ফ্র্যাকচার এবং মাংসপেশীর চিড়ের কারণে বাকি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। পার্থ টেস্ট থেকেই এমন সমস্যায় ভুগছিলেন তিনি। পরে পরীক্কা করে জানা যায় বামপাশের পাঁজরের দশম হাড়ে ফ্র্যাকচার ধরা পড়েছে খুররামের।
যার ফলে সিরিজের বাকি দুই টেস্ট (মেলবোর্ন এবং সিডনি) খেলতে পারছেন না সদ্য অভিষেক হওয়া এই পেসার। যদিও পার্থে অভিষেক টেস্টের ২য় ইনিংসে ওয়ার্নার, লাবুশেন এবং স্টিভেন স্মিথের উইকেট নিয়ে আলোচনাতেও এসেছিলেন খুররাম। পিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, অস্ট্রেলিয়াতেই এই মুহূর্তে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন খুররাম। এরপর সেখান থেকে দেশে ফিরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসনে যাবেন তিনি। আর বদলি হিসেবে হাসান আলী কিংবা মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সুযোগ মিলতে পারে।
এর আগে এই সিরিজের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে ডান পায়ের অস্বস্তি অনুভব করেন স্পিনার আবরার আহমেদ। তার বদলে নাম দেওয়া হয় নুমান আলীর। কিন্তু তিনিও আঙুলের ইনজুরিতে যেতে পারেননি। শেষ পর্যন্ত সাজিদ খানকে ডাকা হয়েছে টেস্টের জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)