ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
পিংকির দুর্দান্ত সেঞ্চুরির পরও সিরিজ জেতা হলোনা বাংলাদেশের
উভয়ের মধ্যে দূরত্ব সাড়ে ১১ হাজার কিলোমিটারের বেশি। তবে সৌম্য সরকার ও ফারজানা হক পিংকির একই আক্ষেপ। বুধবার সকাল পর্যন্ত সৌম্য অনুশোচনায় পুড়ছিল, ফারজানা পিঙ্কও একই অনুশোচনায় পুড়ছিল রাতে। দলের হয়ে সেঞ্চুরি করেছেন দুজনই, ওপেন করেছেন দুজনই। তবে তাদের কেউই শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেনি।
পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সামনে সুযোগ ছিল সিরিজ নিশ্চিতের। নিজেদের ব্যাটিং ইনিংসে সেই কাজটা ঠিকঠাক করেও রেখেছিল তারা। টস জিতে টাইগ্রেসদের ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্ট। এরপর দুই টাইগ্রেস ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকি শুরুটা করেন ধীরস্থিরভাবে। পিংকি ক্রিজে থিতু হলেও পায়ে টান পড়ায় ক্লান্তি দেখা যায় তার পারফরম্যান্সে। নইলে বাংলাদেশের পুঁজিটা হতে পারত আরও কিছুটা বড়।
পিংকির ব্যাট থেকে এসেছে ১৬৭ বলে ১০২ রানের ইনিংস। চতুর্থ উইকেট জুটিতে তাকে দারুণ সঙ্গ দেওয়া ফাহিমা খাতুন খেলেছেন ইমপ্যাক্ট ইনিংস। তার ৪৬ রানের ক্যামিও ইনিংস সফরকারীদের লড়াকু পুঁজি এনে দিয়েছে। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২২ রানের। প্রোটিয়াদের হয়ে মারিজান ক্যাপ ২টি এবং মাসাবাতা ক্লাস শিকার করেন একটি উইকেট।
বাংলাদেশের উদ্বোধনী জুটি যতখানি ধীর ছিল, বিপরীতে ততটাই আক্রমণাত্মক ছিল লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটসের জুটি। দুই ওপেনারই ম্যাচকে বাংলাদেশের নাগালের অনেকটা বাইরে নিয়ে যান। ১০৬ রান তুলে পরপর দুই বলে আউট খানিক স্বস্তি দেয় বাংলাদেশকে। ফাহিমা উইকেট পেয়েছেন লরার। পরের ওভারে প্রথম বলে ফিরে যান ব্রিটস।
বাংলাদেশের উৎসব ওই পর্যন্তই। তৃতীয় উইকেটে টাইগারদের হতাশ করে বাকি ১১৭ রান এনে দেন সুনে লুস ও অ্যানেকে বচ। লুস বাদে বাকি তিন ব্যাটসম্যানই পেয়েছে অর্ধশত। ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে প্রোটিয়ারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)