ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ধোনির চেন্নাইয়ের একাদশে জায়গা হবে তো মুস্তাফিজের
এবারের আইপিএল নিলামে দল পেয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ২ কোটি ভিত্তিমূল্যে তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। দল পেলেও মোস্তাফিজের একাদশে সুযোগ পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। একাদশে সুযোগ পেতে হলে ফিজকে লড়তে হবে নিজ দলেরই এক বোলারের বিপক্ষে। একই দলে খেললেও একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে মোস্তাফিজের প্রধান ‘প্রতিদ্বন্দ্বী’ও বলা চলে সেই লঙ্কান পেসারকে। চেন্নাইয়ের স্কোয়াডে মোট ক্রিকেটার আছেন ২৫ জন, যার মধ্যে বিদেশি ক্রিকেটার ৮ জন।
সদ্য শেষ হওয়া নিলাম থেকে তারা দলে ভিড়িয়েছে রাচিন রবীন্দ্র, শার্দূল ঠাকুর, ড্যারেল মিচেল, সামির রিজভি ও মোস্তাফিজুর রহমানকে। গত মৌসুমে চেন্নাইয়ের জার্সিতে বিদেশি হিসেবে অধিকাংশ ম্যাচ খেলেছেন কনওয়ে, পাতিরানা, মঈন, তিকশানা ও স্যান্টনার। নতুন মৌসুমে দলে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে যোগ দিয়েছেন রবীন্দ্র। এছাড়াও রয়েছেন মিচেল। চেন্নাইয়ে বোলিংয়ে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন শ্রীলঙ্কার পেসার পাতিরানা।
গত মৌসুমে দলটিকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছিলেন তিনি। বিদেশি পেসার হিসেবে পাতিরানা নিয়মিত ম্যাচ খেলবেন এটা এক প্রকার নিশ্চিতই। এছাড়া ভারতের চাহার, তুষার দেশপান্ডও রয়েছেন দলে। আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন শার্দূল। একাদশে সুযোগ পেতে হলে মোস্তাফিজকে পারফরম্যান্স দিয়ে লড়তে হবে পাতিরানার সঙ্গে। লঙ্কান এই পেসার বেশ চোটপ্রবণ।
তাই তাকে বিশ্রাম দিয়ে বেছে বেছে খেলানোর পরিকল্পনা করতে পারে চেন্নাই। আর তখনই একাদশে সুযোগ মিলতে পারে মোস্তাফিজের। যে ম্যাচেই ফিজ সুযোগ পাবে সেটিতে বিশেষ কিছু করে দেখাতে না পারলেও আবারও বেঞ্চেই থাকতে হবে টাইগার পেসারকে। সবমিলিয়ে, চেন্নাইয়ের একাদশে মোস্তাফিজের জায়গা পাওয়াটা মোটেও সহজ হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)