ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
রেকর্ড দামে স্টার্ককে কিনে যত দিনের জন্য দলে পাবে কলকাতা
প্রথমবারের মতো, আইপিএলের ১৭ তম আসরের নিলাম অনুষ্ঠান ভারতের বাইরে দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। যেখানে রেকর্ড পারিশ্রমিকে বিশ্বকাপজয়ী মিচেল স্টার্ককে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাকে পেতে খরচ হয়েছে ২৪ কোটি ৭৫ লাখ টাকা। অধিনায়ক এবং তারকা বিশ্বজয়ী পেসার প্যাট কামিন্স সানরাইজার্স হায়দ্রাবাদের দলে যোগ দিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ২০ কোটি ৫০ লাক্ষ টাকায়।
খেলোয়াড় কিনতে কলকাতা খরচ করেছে ৩০ কোটি রুপির কাছাকাছি। এক মিচেল স্টার্ককে তারা কিনেছে ২৪ কোটি ৭৫ লাখ টাকায়। প্রায় ২৫ কোটি টাকা বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে কেনার পরেও পুরো মৌসুম তাকে পাওয়া নিয়ে শুরু হয়েছে সংশয়। কারণ, স্টার্ক নিজেই জানিয়েছেন যে সবার আগে তার কাছে দেশের হয়ে খেলা।
গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নিলাম শেষে এক ভিডিও বার্তায় স্টার্ক বলেন, আমি সব সময় দেশের হয়ে খেলাকে এগিয়ে রেখেছি। অস্ট্রেলিয়ার হয়ে খেলা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শেষ কয়েকটা বছরে সেই কারণে দেশ ছাড়া কিছু ভাবিনি। তাই নিজেকে সব লিগ থেকে সরিয়ে রেখেছিলাম।
সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সে কারণে আইপিএলে খেলতে চেয়ে স্টার্ক বলেন, সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই আইপিএল খেললে সেই প্রতিযোগিতার প্রস্তুতি হয়ে যাবে। আইপিএল বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ। সেখানে খেলা গর্বের। কেকেআর যে আমাকে সেই সুযোগ করে দিয়েছে তার জন্য আমি গর্বিত।
উল্লেখ্য, আগামী বছর ২১ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত নিউজিল্যান্ড সফর রয়েছে অস্ট্রেলিয়ার। তিনটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট খেলবে দু’দল। চলবে ২৪ মার্চ পর্যন্ত। সেই সময়ের মধ্যে যদি আইপিএল শুরু হয়ে যায় তা হলে শুরুতে স্টার্ককে নাও পাওয়া যেতে পারে। তারপর অবশ্য মে মাস পর্যন্ত কোনও আম্তর্জাতিক খেলা নেই। তাই পরের দিকে ক্রিকেটারদের পেতে সমস্যা হবে না ফ্র্যাঞ্চাইজিগুলির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)