ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ ব্যার্থতার পর আইসিসি থেকে সুখবর পেলেন বাবর আজম
বিশ্বকাপ মিশন ব্যর্থ হওয়ার পর নতুন দল সাজিয়েছে পাকিস্তান। তিন ফরম্যাট থেকেই সরে দাঁড়িয়েছেন অধিনায়ক বাবর আজম। এখন তিনি দলের ব্যাটসম্যান। এরই মধ্যে দলের নতুন নেতৃত্ব হস্তান্তর করা হয়েছে। টেস্ট অধিনায়কত্ব দেওয়া হয় শান মাসুদের হাতে। আর টি-টোয়েন্টির নেতৃত্বে আছেন শাহীন আফ্রিদি।
বিশ্বকাপে পাকিস্তানের ভরসার প্রতীক ছিলেন বাবর আজম। যিনি কিনা বিশ্বকাপে গিয়েছিলেন ওয়ানডে ফরম্যাটের সেরা ব্যাটার হয়ে। কিন্তু যাচ্ছে তাই পারফরম্যান্সে বিশ্বকাপেই ওয়ানডে ফরম্যাটের সেরার আসন হারান। বর্তমানে পাকিস্তান দল টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে রয়েছে। ইতোমধ্যে তারা প্রথম টেস্টে নাস্তানাবুদ হয়েছে অজিদের কাছে।
এরই মধ্যে সেখানে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) কাছ থেকে বড় সুখবর পেয়েছেন বাবর আজম। বুধবার (২০ ডিসেম্বর) আইসিসি তাদের র্যাঙ্কিং হালনাগাদ করেছে। যেখানে আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছেন বাবর আজম।
এই মুহূর্তে যদিও পাকিস্তানের কোনো ওয়ানডে সিরিজ নেই। তবুও তিনি শীর্ষস্থানে উঠেছেন গিলের খারাপ পারফরম্যান্সের কারণে। ভারত এখন দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। যেখানে তিনটি ওয়ানডে, সমান সংখ্যক টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে।
প্রথম দুই ওয়ানডেতে আশানুরূপ রান করতে ব্যর্থ হওয়ায় রেটিং পয়েন্ট হারিয়েছেন গিল। এতে করে সুবিধা হয়েছে বাবর আজমের। বর্তমানে শীর্ষে থাকা বাবরের রেটিং পয়েন্ট ৮২৪। দুইয়ে থাকা শুভমান গিলের রেটিং পয়েন্ট ৮১০।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)