ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নিলাম শেষে কলকাতার হাতে ২৩ খেলোয়াড়, যেমন হতে পারে একাদশ
দলে ১২ জন বাকি ছিল। মঙ্গলবার আইপিএল নিলামে মোট ১০ জন ক্রিকেটারকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এর মানে হল, নিলাম শেষে কেকেআরে ২৩ জন ক্রিকেটার রয়েছে। তাদের নিয়েই আগামী মৌসুমের দল তৈরি করতে হবে। কেকেআরের পরের মৌসুমে প্রথম একাদশে কারা খেলবে তার একটি তালিকা তৈরি করেছে৷
জেসন রয়: গত বার পরের দিকে তাঁকে কিনেছিল কেকেআর। যে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন ভাল খেলেছিলেন। এ বার আইপিএলে পুরো মরসুম পাওয়া যাবে জেসনকে। তাই দলের ওপেনিং করবেন তিনিই।
বেঙ্কটেশ আয়ার: দলের পুরনো সদস্যদের এক জন। আগের বার শতরান করেছিলেন। এ বারও তাঁকে দেখা যাবে কেকেআরের জার্সিতে ওপেন করতে।
নীতীশ রানা: গত বার অধিনায়ক ছিলেন। এ বার সহ-অধিনায়ক তিনি। দলের মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাঁকে দেখা যাবে দলে।
শ্রেয়স আয়ার: চোট সারিয়ে এ বার দলে ফিরেছেন। অধিনায়ক করা হয়েছে তাঁকে। মিডল অর্ডারে নীতীশের সঙ্গে দলের বড় ভরসা শ্রেয়স।
রিঙ্কু সিংহ: গত বছর ফিনিশারের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। নিজের জায়গা পাকা করেছেন রিঙ্কু। আইপিএলে ভাল খেলায় জাতীয় দলেও সুযোগ পেয়েছেন। এ বারও রিঙ্কু দলের ফিনিশার।
শ্রীকর ভরত: এ বার দলে নেওয়া হয়েছে তাঁকে। মূলত উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। শেষ দিকে দ্রুত ব্যাটিং করার চেষ্টা করবেন ভরত।
আন্দ্রে রাসেল: দলের পুরনো ঘোড়া। জাতীয় দলে ফিরে ফর্ম দেখিয়েছেন। সেই ফর্ম কলকাতার হয়েও দেখাতে চাইবেন রাসেল।
সুনীল নারাইন: দলের আর এক পুরনো ঘোড়া। এ বারও তাঁকে ধরে রেখেছে কেকেআর। গোটা বিশ্বে টি-টোয়েন্টি লিগ খেলছেন। বল করার পাশাপাশি ব্যাটটাও করতে পারেন।
মিচেল স্টার্ক: আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছে কলকাতা। ফলে পুরো মরসুম দেখা যাবে তাঁকে। আগুনে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বড় শট খেলতে পারেন স্টার্ক।
হর্ষিত রানা: গত বার শেষ দিকে ভাল বল করেছিলেন। এ বার তাঁকে ধরে রেখেছে কেকেআর। স্টার্কের পাশে বল করতে দেখা যাবে তাঁকে।
চেতন সাকারিয়া: ঘরোয়া ক্রিকেটে বড় নাম সাকারিয়া। বাঁ হাতি পেসার নতুন ও পুরনো বলে সমান কার্যকরী। তাই কেকেআরের প্রথম একাদশে দেখা যেতে পারে তাঁকে।
বরুণ চক্রবর্তী (ইমপ্যাক্ট প্লেয়ার): গত বার থেকে চালু হয়েছে এই নিয়ম। এ বার সেই নিয়ম কাজে লাগিয়ে বল করার সময় জেসন রয়কে বসিয়ে বরুণকে খেলাতে পারে নাইট রাইডার্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)