ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এবার বিশ্বকাপ জয়ের মিশনে এশিয়া চ্যাম্পিয়ন যুব টাইগারদের
মাত্র কয়েকদিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তাদের এশিয়া কাপের মিশন সফলভাবে সম্পন্ন করেছে। এসব অর্জনের পরও তরুণ ক্রিকেটারদের বিশ্রামের সময় নেই। তাদের জন্য আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই কথা মাথায় রেখে বাংলাদেশি তরুণরা তাদের বিশ্বকাপ প্রশিক্ষণ ক্যাম্প শুরু করবে ১ জানুয়ারি থেকে। তার আগে বিসিএলের জাতীয় টুর্নামেন্টে দেখা যাবে তাদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট বিভাগ জানিয়েছে— বিশ্বকাপের আগে ক্রিকেটাররা যাতে খেলার মধ্যে থাকেন, এজন্য বিসিএল খেলানো হবে। বিসিএলের পরই ১ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপের ক্যাম্প।
গেম ডেভলপমেন্ট বিভাগ আরও জানায়, ‘আমরা চাচ্ছি ক্রিকেটাররা যাতে রিদমে থাকে। যেহেতু বিশ্বকাপের আর বেশি দেরি নেই, এজন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত বিসিএলের ওয়ানডে সংস্করণ খেলবে তারা। এরপর ১ জানুয়ারি থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে।’
তবে এই ক্যাম্প থেকে পেসাররা বিশ্রামে থাকছেন। তাদেরকে রাখা হচ্ছে না বিসিএলের দলে। ২৪ ডিসেম্বর থেকে কক্সবাজারে শুরু হবে ওয়ানডে সংস্করণ। পরবর্তীতে ৩০ ডিসেম্বর ফাইনাল হবে মিরপুরে। বিসিএল শেষ হওয়ার পর একদিন বিরতি দিয়েই বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে যুবাদের। প্রায় সপ্তাহখানেক ক্যাম্পের পর দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। সেখানেও তাদের কয়েকদিনের কন্ডিশনিং ক্যাম্প হবে।
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রথম মাঠে নামবে বাংলাদেশ। ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে সে ম্যাচে ২০২০ সালের চ্যাম্পিয়নরা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে চলবে এই বিশ্বকাপ আসর। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। সব মিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)