ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
দুবাইয়ে আইপিএলের নিলাম শুরু, দল পাবেন তো মুস্তাফিজ
প্রথমবারের মতো আইপিএল নিলাম ভারতের বাইরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে নিলাম শুরু হয়। প্রথমবারের মতো একজন নারী নিলামকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মল্লিকা সাগর নামে একজন ভারতীয় তরুণী অনুষ্ঠানটির দায়িত্বে রয়েছেন। আইপিএলের সূচনা থেকে ২০১৮ পর্যন্ত, রিচার্ড ম্যাডলি আইপিএল নিলাম পরিচালনা করেছিলেন। এরপর দায়িত্ব নেন হিউ এডমিডস।
এবারের মিনি নিলামের জন্য সপ্তাহখানেক আগেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১ হাজার ১৬৬ জন দেশি-বিদেশি ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩৩ জন ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। দু'জন ক্রিকেটার রয়েছেন সহযোগী ক্রিকেট দেশ থেকে। এদের মধ্যে ১০ দলের জন্য ৭৭ টি স্লট খালি আছে। এদের মধ্যে আবার ৩০ টি স্লট রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য।
আসন্ন মিনি নিলামে সর্বাধিক বেসপ্রাইস (ন্যূনতম মূল্য) রয়েছে ২ কোটি টাকার। এই সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছেন মোট ২৩ জন ক্রিকেটার। ১৩ জন ক্রিকেটার রয়েছেন দেড় কোটির ব্র্যাকেটে। ২ কোটি টাকা ন্যূনতম মূল্য রাখা ক্রিকেটারদের মধ্যে ২০ জন বিদেশি।
চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। এদের মধ্যে মুস্তাফিজুর রহমান আছেন সর্বোচ্চ ২ কোটি রুপির ঘরে। দ্য ফিজ ছাড়াও ছিলেন আরও দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। এদের মধ্যে তাসকিনের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি এবং শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি ধরা হয়েছিল।
যদিও সবশেষ খবর বলছে, নিলামের আগেই নাম কেটে গেছে তাসকিন-শরিফুলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের খেলার অনুমতি দেয়নি বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। অন্যদিকে, বাঁ-হাতি পেসার মুস্তাফিজকে বিসিবি শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে। ফলে এখন পর্যন্ত মাত্র একজন টাইগার ক্রিকেটার আছেন এবারের নিলামে। তবে নিলামে বিক্রি হলে মুস্তাফিজকে কেবল ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সময়ের ভেতর খেলার শর্ত জুড়ে দিয়েছে বিসিবি।
উল্লেখ্য, গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এবার নিলামের আগে তাকে ছেড়ে দেয় ফ্যাঞ্চাইজিটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)