ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
৫ ফ্র্যাঞ্চাইজের টানাটানিতে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দাম পেলেন কামিন্স
প্রথমবারের মতো আইপিএল নিলাম ভারতের বাইরে অনুষ্ঠিত হবে। এই বছরের নিলাম ২০২৪ সংস্করণের আগে দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে। এই নিলামের জন্য মোট ৩৩৩ জন ক্রিকেটারের নাম জমা দেওয়া হয়েছে। তবে, মোট খেলোয়াড় ৭৭ টি স্লটে লেনদেন করা হবে। যেখানে বিদেশীদের জন্য ৩০ টি জায়গা পাওয়া যায়।
কাগুজে নামে মিনি নিলাম হলেও দুবাইয়ের এই নিলাম থেকেই হলো ইতিহাস। আইপিএলের ইতিহাসে এতদিন সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় ছিলেন ইংল্যান্ডের স্যাম কারান। ২০২৩ সালেই সাড়ে ১৮ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। তবে সেটাকেও এদিন ছাড়িয়ে যান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বোচ্চ দুই কোটির বেইজ প্রাইসে রাখা হয়েছিল তাকে।
শুরু থেকেই দাম চড়তে থাকে এই অজি ক্রিকেটারের। লড়াই জমে উঠে তাকে পাওয়ার জন্য। বিশ্বকাপ জেতা এই ক্রিকেটারকে পেতে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে চলতে থাকে তুমুল লড়াই। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে কেনা খেলোয়াড় স্যাম কারানকেও ছাড়িয়ে যায় তাকে পাওয়ার লড়াই। শেষ পর্যন্ত ইতিহাস গড়া দামে হায়দ্রাবাদে যান কামিন্স। তার দাম উঠেছিল ২০ কোটি ৫০ লাখ রুপি।
এর আগে অলরাউন্ডার ক্যাটাগরিতে নাম উঠেছিল ওয়ানিন্দু হাসারাঙ্গার। দেড় কোটি রুপিতে তাকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। বিশ্বকাপে আলো ছড়ানো রাচিন রবীন্দ্র চলে যান মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ে। তবে দুবাইয়ে এদিন মূল লড়াই জমে উঠে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের জন্য। যেখানে শেষ হাসি হেসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)