ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ সিরিজে নয় কিউইদের নজর যে কারণে আইপিএলে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম শুরু হবে আজ বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। রচিন রবীন্দ্র সহ নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার এবারের নিলামে অংশ নিয়েছিলেন। ক্রিকেট বিশ্বের অন্যান্য দেশের মতো নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও এই মিলিয়ন ডলারের ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়নশিপে কে দল পায় এবং কত উপার্জন করে তা দেখতে আগ্রহী।
ভারতে সর্বশেষ বিশ্বকাপে তাক লাগিয়ে দেন রাচিন। বাঁহাতি স্পিনার থেকে পুরদস্তুর ব্যাটার বনে যান তিনি। কেন উইলিয়ামসন শুরুর ম্যাচগুলোতে ইনজুরিতে থাকায় টপ অর্ডারে ব্যাট করেন রাচিন। তারপরই ব্যাটে রানের ফোয়ারা ছোটান তিনি।
পরে উইলিয়ামসন ফিরলেও একাদশ থেকে বাদ দেয়া যায়নি রাচিনকে। ১০ ম্যাচে ৬৪.২২ গড় এবং ১০৬.৪৪ স্ট্রাইকরেটে ৫৭৮ রান করেন তিনি। বিশ্বকাপে তার থেকে বেশি রান করেন আর তিন ব্যাটার। ভারতের গণমাধ্যম বলছে, আইপিএলের নিলামে এবার ঝড় তুলবেন রাচিন। এই অলরাউন্ডার ছাড়াও নিজেদের অন্যান্য ক্রিকেটারদের দিকে নজর রাখবে কিউইরা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে কিউই ব্যাটার মার্ক চাপম্যান বলেন, 'অবশ্যই আজ রাতে বড় এক নিলাম আছে। বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে এই নিলামে রাচিন আলোচনায় আছে। আমি আশাবাদী সে দল পাবে। আমার মনে হয় অনেকেই এই নিলাম দেখতে মুখিয়ে থাকবে।'
'আইপিএল এখন পাগলাটে ব্যাপার, ক্রিকেটের জন্য দারুণ একটা বিষয়। নিউজিল্যান্ডের খেলোয়াড়রা বিশ্বের সব খেলোয়াড়দের সঙ্গে সেখানে খেলতে মুখিয়ে থাকে। রাচিন বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে, রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করব নিলামে তাকে নিয়ে কতটা আগ্রহ থাকে। সে বিশ্বকাপে সেরা রান সংগ্রাহকের একজন ছিলো। সুযোগ পেলে খুবই ভালো করার কথা।'
এবারের আইপিএল নিলামে রাচিন ছাড়াও আছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এদের মধ্যে প্রথমবার আইপিএল খেলার স্বাদ পেতে পারেন ড্যারিল মিচেল। এ ছাড়া লকি ফার্গুসন, মাইকেল ব্রেসওয়েলদের আগের দলগুলো তাদের ছেড়ে দেয়ায় তারাও দলগুলোর আগ্রহের কেন্দ্রে থাকবেন এই নিলামে। তা ছাড়াও বেশ কয়েকজন কিউই ক্রিকেটারই এই নিলামে নাম লিখিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)