ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আফগানিস্তানের তারকা বোলারকে ২০ মাসের জন্য মাঠের বাইরে পাঠাল আইসিসি
ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের তারকা পেসার নাভিন-উল-হক। বিশ্বকাপের পর ২৪ বছর বয়সী এই পেসার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ওয়ানডে থেকে বিদায় জানিয়েছেন। তবে টি-টোয়েন্টিতে নিয়মিত দেখা যাবে তাকে।
জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে খেলাই তার লক্ষ্য। সে অনুযায়ী নাম লেখান সংযুক্ত আরব আমিরাতের লিগ আইএল টি-টোয়েন্টিতে। কিন্তু টুর্নামেন্টটির নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে কর্তৃপক্ষ নাভিনকে ২০ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি শারজাহ ওয়ারিয়র্সের হয়ে এবারও খেলার কথা ছিল নাভিনের। তাদের রিটেনশন লিস্টেও ছিল এই পেসারের নাম। তবে তাদের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করায় নাভিনকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ফলে জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির দ্বিতীয় আসরে খেলতে পারবেন না তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেন নাভিন। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টে একই ফ্র্যাঞ্চাইজি মালিকের দল ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলতে ইতোমধ্যে তিনি স্বাক্ষরও করে ফেলেছেন। যা শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তি ভঙ্গের শামিল। তবে আরব আমিরাতের এই টুর্নামেন্টটিতে খেলতে না পারলেও, অন্য কোনো টি-টোয়েন্টি লিগের দুয়ার বন্ধ হয়নি নাভিনের জন্য।
আইএল টি-টোয়েন্টি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই বছর শারজাহ নাভিনের কাছে একই শর্ত ও পরিস্থিতির কথা উল্লেখ করে রিটেনশন লিস্ট পাঠিয়েছিল। পরে কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে দলটি আইএল কর্তৃপক্ষকে বিষয়টি সমাধানের আহবান জানায়। এরপর লিগটির প্রধান নির্বাহি ডেভিড হোয়াইটকে প্রধান করে গঠন করা হয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি। ওই কমিটিতে ছিলেন সিকিউরিটি এবং দুর্নীতি দমন প্রধান কর্নেল আজম ও আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সদস্য জায়েদ আব্বাস। তারা নাভিনের বিরুদ্ধে ওই অভিযোগের সত্যতা পেয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)