ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
দেশে ফিরলেন বাংলাদেশের চ্যাম্পিয়ন যুবারা
যুব এশিয়া কাপে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেওয়া অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা দেশে ফিরেছেন। যাদের হাত ধরে প্রথম কোনো বিশ্বকাপ শিরোপা জিতেছিল বাংলাদেশ, সেই একই বয়সীরা এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ দিয়েছে। গতকাল (রোববার) ফাইনালে আরব আমিরাতকে তাদের মাটিতেই বিশাল ব্যবধানে হারিয়েছিল যুব টাইগাররা।
এরপর মাহফুজুর রহমান রাব্বির দল আজ (সোমবার) বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রেখেছে। আগেই জানা গিয়েছিল— ক্রিকেটারদের সঙ্গে দেশে ফিরবেন বাংলাদেশ যুব দলের পুরো কোচিং প্যানেলও। বিমানবন্দরে পা রাখার পর বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সরাসরি নিয়ে যাওয়া হবে মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে।
সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি। এক বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছে। এদিকে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ডিনার করারও আমন্ত্রণ পেয়েছে যুব চ্যাম্পিয়নরা। আগামীকাল (মঙ্গলবার) রাতে তারা সেই আমন্ত্রণে যোগ দেবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। জানিয়েছেন— বোর্ড সভাপতি সবাইকে নিয়ে মঙ্গলবার রাতে ডিনার করবেন। এর আগে এশিয়া কাপের ফাইনালে গতকাল আগে ব্যাট করে বাংলাদেশ ২৮২ রানের বড় লক্ষ্য দেয় সংযুক্ত আরব আমিরাতকে। সর্বোচ্চ রানসংগ্রাহক ও টুর্নামেন্টসেরা হওয়া আশিকুর রহমান শিবলী এদিনও বড় সংগ্রহের পথে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। জবাবে স্বাগতিকরা মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায়। ফলে যুব টাইগাররা প্রথম এশিয়া কাপ শিরোপার আনন্দে মাতে ১৯৫ রানের বড় ব্যবধানে জিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)