ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নিলামের একদিন আগে ভবিষ্যদ্বাণী, কোন ক্রিকেটার কত টাকা দামী হবে
আইপিএল নিলামের দুদিন আগে কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। একজন ক্রিকেটার নিলামে কত আয় করবেন বলে জানিয়েছেন অভিজ্ঞ এই অফ স্পিনার। তার মতে, নিলামে সবচেয়ে বেশি দাম পাবেন দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেওয়ার সময়, অশ্বিন তার আইপিএল নিলামের ভবিষ্যদ্বাণীগুলি সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের সাথে শেয়ার করেছিলেন।
বিভিন্ন ক্রিকেটীয় শট মারার দক্ষতার নিরিখে ক্রিকেটারদের সম্ভাব্য দামের কথা বলেছেন অশ্বিন। তাঁর মতে যে সব ব্যাটারের রক্ষণ মজবুত, তাঁরা ২ থেকে ৪ কোটি টাকা পেতে পারেন। যাঁরা ড্রাইভ মারতে দক্ষ, তাঁদের দাম উঠতে পারে ৪ থেকে ৭ কোটি টাকা। পুল শট যাঁরা ভাল মারতে পারেন, তাঁরা ৭ থেকে ১০ কোটি টাকার মধ্যে দাম পেতে পারেন। যাঁরা শেষের দিকে ওভারে আগ্রাসী ব্যাটিং করতে পারেন, তাঁরা দাম পেতে পারেন ১০ থেকে ১৪ কোটি টাকা। ১৪ কোটি টাকার বেশি তাঁরাই পাবেন, যাঁরা মহেন্দ্র সিংহ ধোনির মতো হেলিকপ্টার শট মারতে পটু।
অশ্বিনের মতে, তাঁর রাজ্য দল তামিলনাড়ুর সতীর্থ শাহরুখ খান এ বারের নিলামে চমক হতে পারেন। শাহরুখের দাম ১০ থেকে ১৪ কোটি টাকার মধ্যে থাকবে বলে মনে করছেন অভিজ্ঞ স্পিনার। বিশ্বকাপের আবিষ্কার নিউ জ়িল্যান্ডের রাচিন রবীন্দ্রকে নিয়ে খুব একটা আশাবাদী নন অশ্বিন। তাঁর মতে কিউয়ি অলরাউন্ডার বিক্রি হবেন ৪ থেকে ৭ কোটি টাকার মধ্যে।
এ ছাড়াও অশ্বিনের মতে, ভারতীয় জোরে বোলার হর্ষল পটেল ৭ থেকে ১০ কোটি টাকা দাম পেতে পারেন। ওয়েস্ট ইন্ডিজ়ের টি-টোয়েন্টি অধিনায়ক রভম্যান পাওয়েলের দাম থাকবে ৪ কোটি থেকে ৭ কোটির মধ্যে। দক্ষিণ আফ্রিকার জোরে বোলার দাম পাবেন ৭ থেকে ১০ কোটির মধ্যে। আশাবাদী নন বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্র্যাভিস হেডকে নিয়ে। অসি ব্যাটারের দাম ২ থেকে ৪ কোটির মধ্যে থাকবে বলে মনে করেন অশ্বিন। কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া জোরে বোলার উমেশ যাদব ৪ থেকে ৭ কোটি টাকা পেতে পারেন।
অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক এ বারের নিলামে সব থেকে বেশি দামে বিক্রি হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন অশ্বিন। তাঁর মতে অস্ট্রেলিয়ার এই দুই ক্রিকেটারের দাম উঠতে পারে ১৪ কোটি টাকার বেশি। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ ১০ থেকে ১৪ কোটি টাকার মধ্যে বিক্রি হতে পারেন বলে মনে করছেন অশ্বিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)