ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
প্রতীক পেয়ে নিজের এলাকার মানুষের জন্য যা বললেন সাকিব (ভিডিও)
মাগুরার দুটি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় ভোটকেন্দ্রের জেলা কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন। মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
প্রতীক বরাদ্দ পেয়ে সাকিব ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান। সবাই ভোটাধিকার প্রয়োগ করবে এমনটাই প্রত্যাশা টাইগার অলরাউন্ডারের।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, এই আসনের ভোটাররাই ঠিক করবেন পরের ৫ বছর কে তাদের হয়ে কাজ করবে। তাদের প্রতিনিধি তাদেরই বেছে নিতে হবে। সবাই যেন কেন্দ্রে এসে ভোট দেয়। যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে। আমি আশা করবো আমাকেই ভোট দেবে আর যদি না দেয় তাতেও আপত্তি নেই। আমি চাই সবাই ভোটাধিকার প্রয়োগ করুক। এটা তাদের গণতান্ত্রিক অধিকার।
প্রথমবারের মতো রাজনীতিতে আসা সাকিবের জন্য সবই নতুন চ্যালেঞ্জ। তিনি বলেন, আমার জন্য সবই নতুন, সবই চ্যালেঞ্জিং। জেলা আওয়ামী লীগ আমার কাজ অনেক সহজ করে দিচ্ছে। আশা করব এ ধরনের সহযোগিতা আওয়ামী লীগের কাছ থেকে পেয়ে যাব, আমার কাজ সহজ হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)