ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আইপিএলে কলকাতায় জায়গা হলেও বোর্ডের বাধায় তাসকিন
গতবারের পর এবারও আইপিএল খেলতে বোর্ডের বাধার মুখে পড়তে পারে বাংলাদেশের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দলের পেসারদের ছেড়ে দিতে রাজি নাও হতে পারে বোর্ড।
এবার আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে অনিশ্চয়তা। সে দেশের তিন পেসারের নাম নিলামে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো আইপিএলের জন্য ওই তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামকে ছেড়ে দিতে পারে না। তাই আইপিএল দলগুলোও তাদের মুখোমুখি হতে নারাজ হতে পারে।
গত বারের নিলামে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের দুই ক্রিকেটার শাকিব আল হাসান এবং লিটন দাসকে কিনেছিল। কিন্তু শাকিব আইপিএল খেলতেই আসেননি। লিটন শুরুর দিকে আসেননি। পরে এলেও খুব বেশি দিন ভারতে ছিলেন না। এ বারে তাঁরা আর নাম লেখাননি আইপিএল খেলার জন্য। তবে মুস্তাফিজুরেরা চেয়েছেন নিলামে উঠতে। কিন্তু বোর্ডের কার্যনির্বাহী চেয়ারম্যান জালাল ইউনাস বলেন, “দেশের খেলার সময়ে যদি আইপিএল হয়, তা হলে হয়তো পুরো প্রতিযোগিতায় ওরা খেলতে পারবে না।”
পরের বছর মার্চে শুরু হতে পারে আইপিএল। চলবে মে মাস পর্যন্ত। তার পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। জুন মাসে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই জালাল বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এগোতে হবে আমাদের। আমরা চাই না দলের পেসারেরা বিশ্বকাপের আগে কোনও চোট পাক। সেই কারণেই সাবধানে খেলানো হবে ওদের।”
সাধারণত আইপিএলের দলগুলি এমন ক্রিকেটারদের দলে নিতে চান যাঁদের পুরো প্রতিযোগিতায় পাওয়া যাবে। ২০২২ সালের আইপিএলে তাসকিনকে নিতে চেয়েছিল লখনউ সুপার জায়ান্টস। মার্ক উড চোট পাওয়ায়, তাঁর জায়গায় বাংলাদেশের পেসারকে দলে নিতে চেয়েছিল লখনউ। কিন্তু বাংলাদেশ বোর্ড তাঁকে ছাড়েনি। ফলে আইপিএল খেলা হয়নি তাসকিনের। এ বারেও যদি সেই কারণে তাঁকে এবং বাংলাদেশের অন্য ক্রিকেটারদের নিলামে অবিক্রিত থেকে যেতে হয়, তা হলে সত্যিই সেটা মুস্তাফিজুরদের জন্য দুর্ভাগ্যেরর।
অনেক দেশই চায় বিশ্বকাপের আগে আইপিএল থেকে ক্রিকেটার সরিয়ে নিতে। আগেও দেখা গিয়েছে দেশের হয়ে খেলার জন্য অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের আইপিএল থেকে নাম সরিয়ে নিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)