ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে ২য় ওয়ানডে বড় পরিবর্তন আনছে নিউজিল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড। সিরিজের শেষ দুই ম্যাচে তারকা খেলোয়াড় ছাড়াই থাকবে কিউইরা। ওয়ানডে সিরিজে খেলতে না পারলেও টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন এই পেসার।
জানা যায়, বাংলাদেশ সফরে পাওয়া চোটের কারণে চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। সিরিজের প্রথম ম্যাচেও একাদশের বাইরে ছিলেন তিনি। মূলত চোট থেকে সেরে ওঠার জন্যই বিশ্রাম দেওয়া হয়েছে জেমিসনকে।
কাইল জেমিসনের পরিবর্তে সিরিজের শেষ দুই ওয়ানডে ম্যাচের জন্য বেন সিয়ার্সকে দলে নিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানান, জেমিসনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তারা। তিনি বলেন, সামনে আমাদের অনেক ম্যাচ রয়েছে। আমরা নিশ্চিত করতে চাই জেমিসন যেন তার সেরা অবস্থানে থাকে। অপ্রয়োজনীয় ঝুঁকি আমরা নেব না। চলমান এই সিরিজ দিয়ে নতুন কয়েকজনকে পরীক্ষা করে নিতে চাইছি। সিয়ার্সও সেই তালিকার একজন।
উল্লেখ্য, গত সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্ট চলাকালে হ্যামস্ট্রিং চোট পান জেমিসন। এরপর থেকেই বিশ্রামে কাটছে এই পেসারের সময়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)