ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েই মেসিকে মনে করালেন রাব্বি
মূল জাতীয় দল তিনটি প্রচেষ্টায় যা করতে ব্যর্থ হয়েছে, জুনিয়র টাইগাররা তাদের দ্বিতীয় প্রচেষ্টায় করেছে। মরুভূমিতে দেখা গেল বাংলাদেশ ক্রিকেটের আরেকটি উজ্জ্বল দিন। প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ যুব দল। ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটে শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছে বাংলাদেশের ক্রিকেটাররা।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি জয় শাহর কাছ থেকে বাংলাদেশ এদিন বুঝে নেয় শ্রেষ্ঠত্বের শিরোপা। এরপরেই অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির ট্রফি নিয়ে চলে যান সতীর্থদের কাছে। তবে এদিন টিভিপর্দায় চোখ রাখা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে রাব্বির এই হেঁটে যাওয়াই যোগ করেছে বাড়তি বিনোদনের মাত্রা।
ট্রফি হাতে নিয়ে খানিক ঝুঁকে রাব্বি যেমন হেলেদুলে হেঁটে গিয়েছেন, আর পুরো বাংলাদেশ দল যেভাবে হাততালি দিয়েছে তাতে ১ বছর আগের ফুটবল বিশ্বকাপের স্মৃতিটাই ফিরে এলো ক্রীড়াভক্তদের মাঝে। অবিকল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির মতো করেই হেলেদুলে হেঁটেছেন। ট্রফিতে হালকা চুমু দিয়ে উঁচিয়ে ধরেছেন বহুল আরাধ্য এই ট্রফিকে।
এর আগে, দিনের শুরুতেই বাংলাদেশ জয়ের ভিত পেয়েছিল ব্যাটারদের কল্যাণে। আশিকুর রহমান শিবলীর ১২৯ রানের ম্যারাথন ইনিংসের সঙ্গে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ৬০ আর আরিফুল ইসলামের ৫০ বাংলাদেশকে এনে দেয় ২৮২ রানের বিশাল সংগ্রহপ
এরপর বল হাতে বাংলাদেশের দুই পেসার মারুফ মৃধা আর রোহানাত দৌলা বর্ষন আগুন ঝরিয়েছেন। দুজনেই পেয়েছেন তিনটি করে উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন ইকবাল হোসেন ইমন এবং শেখ পারভেজ জীবন। আরব আমিরাত গুটিয়ে যায় মাত্র ৮৭ রানে। বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল জেতে ১৯৫ রানের বিশাল ব্যবধানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)