ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা বাংলাদেশের যে প্লেয়ার
ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণরা। জুনিয়র টাইগাররা তাদের ইতিহাসে প্রথমবারের মতো বয়স গ্রুপ এশিয়া কাপ জিতেছে। সংযুক্ত আরব আমিরাতের মরুভূমি থেকে দেশে এত আনন্দ নিয়ে এসেছেন আশিকুর রহমান শিবলী, মারুফ মৃধারা। পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাট-বলে অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশ।
কখনো শিবলী, কখনো মারুফ আবার কখনো জীবন-রাব্বিরা ছিলেন বিজয়ের স্থপতি। তবে এতকিছুর মাঝেও দুর্দান্ত ছিলেন শিবলী। ব্যাট হাতে পুরো আসরেই আলো ছড়িয়েছেন এই ব্যাটার। ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৭ রানের সংক্ষিপ্ত ইনিংস বাদ দিলে এবারের এশিয়া কাপে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের ওপেনার। ৫ ম্যাচের মধ্যে ছিল দুই সেঞ্চুরি এবং দুই হাফ-সেঞ্চুরি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জাপানের বিপক্ষে ৭১ রান করেছিলেন শিবলী।
এরপর আরব আমিরাতের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে করেছিলেন ৫৫ রান। ছিলেন অপরাজিত। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে তার ১১৬ রানের অপরাজিত ইনিংস বাংলাদেশকে দিয়েছিল জয়ের ভিত। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে খুব বেশি কিছু করা হয়নি শিবলীর। তবে ফাইনালে ঘটালেন রাজসিক প্রত্যাবর্তন। ১২৯ রানের ম্যারাথন এক ইনিংস খেলেছেন বাংলার এই তরুণ।
পুরো আসরে শিবলী করেছেন ৩৭৮ রান। গড় স্কোর ৭৫.৬। এমন তারকাকে ম্যান অব দ্য টুর্নামেন্টের খেতাব তুলে দিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি। চলতি বছরটাই অবশ্য বেশ দারুণ কাটছে যুব ক্রিকেটদলের উইকেটরক্ষকের জন্য। এবারের এশিয়া কাপে সেমিফাইনাল বাদ দিলে রান পেয়েছেন আর সব ম্যাচেই। গ্রুপপর্বে জাপানের বিপক্ষে ৫৫ রানের পর, আরব আমিরাতের বিপক্ষে খেলেছেন ৭১ রানের ইনিংস। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে আসে ১১৬ রানের দারুণ এক নক।
এর আগে নভেম্বরেই ইংল্যান্ডের বিপক্ষে ৬২ এবং ভারতের বিপক্ষে ১৩৫ রানের আরও দুটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন শিবলী। সবমিলিয়ে সময়টা যেন বাংলার এই তরুণ উইকেটরক্ষকের খুব ভাল যাচ্ছে, তা অনায়াসে বলা যায়। আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও শিবলীর কাছ থেকে নিশ্চয়ই এমন এক পারফরম্যান্স চাইবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)