ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
রোহিত-কোহলিদের অভাব পূরণ করতে যারা দায়িত্ব নিয়েছে ভারতের
এক দিনের বিশ্বকাপের পর আবার ৫০ ওভারের ফরম্যাটে খেলতে নামছে ভারত। তবে সেই দলে বিরাট কোহলি, রোহিত শর্মারা থাকবেন না। বরং রিঙ্কু সিংহ, সাই সুদর্শন, তিলক বর্মাদের মতো তরুণ ক্রিকেটারদের উপরেই থাকছে ভারতের সম্মান রক্ষার দায়িত্ব। সাদা বলের ক্রিকেট থেকে আপাতত রোহিত, কোহলি বিশ্রাম নিয়েছেন।
সেই জুতোয় কি পা গলাতে পারবেন রিঙ্কুরা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে সেই উত্তর পাওয়া গিয়েছে অধিনায়ক কেএল রাহুলের মুখ থেকে। এই সিরিজ়ে রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন রাহুল। তিনি বলেছেন, “মনে হয় না খুব বেশি বদল করতে হবে। আমরা যে ভাবে এক দিনের ক্রিকেটে খেলি সে ভাবেই খেলব। অনেক নতুন মুখ রয়েছে। যদি আশা করেন ওরা মাঠে নেমে বিশ্বকাপের রোহিত, কোহলিদের মতো খেলবে তা হলে ভুল করবেন।
ওদের সময় দিতে হবে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার। আমার তরফ থেকে কোনও চাপ নেই।” এ বার এক দিনের ক্রিকেটেও অভিষেক রিঙ্কুর? সিরিজ় শুরুর আগে উত্তর দিলেন অধিনায়ক রাহুল রাহুলের মতে, দক্ষিণ আফ্রিকার মতো কঠিন পরিবেশের সঙ্গেও তরুণ ক্রিকেটারেরা দ্রুত মানিয়ে নেবেন। তিনি বলেছেন, “পিছনের দিকে না তাকিয়ে সামনে যেটা রয়েছে সেটায় মনোযোগ দিতে চাই। বিশ্বকাপে যা হয়েছে তা অতীত। এ বার সামনের সিরিজ়ের দিকে মন দিতে হবে।
দক্ষিণ আফ্রিকায় সাফল্য পেতে গেলে কী করা দরকার তা নিয়ে ভাবতে হবে। আমরা সবাই সে দিকেই তাকিয়ে রয়েছি। সতীর্থদের উপরে আমার বিশ্বাস রয়েছে। আশা করি যা চাই সেটা ওরা পালন করবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)