ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করল নিউজিল্যান্ড
বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। সেখানে ১-১ এ সমতায় সিরিজ শেষ করে টাইগাররা। এরপর কিউইদের দেশে উড়াল দেয় টাইগাররা তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ডানেডিনে আজ প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ।
বাকি দুটি ওয়ানডে হবে যথাক্রমে ২০ ও ২৩ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত ফরম্যাটের সেই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। রোববার (১৭ ডিসেম্বর) ১৩ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যেখানে নেতৃত্ব তুলে দেয়া হয়েছে কেন উইলিয়ামসনের হাতে। ঘরের মাঠে ওয়ানডে সিরিজের দলে নেই উইলিয়ামসন।
তবে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আবার দলে ফিরছেন তিনি। গত আইপিএলে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর টাইগারদের বিপক্ষে ম্যাচ দিয়েই আবার এই ফরম্যাটের দলে ফিরলেন তিনি। তার সঙ্গে দলে ফিরেছেন বেন সিয়ার্স এবং জিমি নিশাম। দল থেকে ছিটকে গেছেন ডেভন কনওয়ে, লকি ফার্গুসন এবং হেনরি শিপলি। শেষের দুজনকে চোটের কারণে দলে পাবে না নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজে দলে থাকা রাচীন রবীন্দ্রও থাকবেন না টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি দলে। আগামী ২৭ ডিসেম্বর নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে নিউজিল্যান্ড। পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম শেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি। সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)