ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
অধিনায়কত্ব চালিয়ে যাবেন কিনা পরিষ্কার করলেন সাকিব
বিসিবির ক্রিকেট অপারেশন্সের সভাপতি জালাল ইউনুস মঙ্গলবার বলেছেন, সাকিব আল হাসান এখনও তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক। এরপর গতকাল এক অনুষ্ঠানে অধিনায়ক হিসেবে নিজের ভূমিকা নিয়ে কথা বলেন টাইগার অধিনায়ক।
বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন, আসর শেষে তিনি আর অধিনায়কত্ব করবেন না। তবে আনুষ্ঠানিকভাবে এখনো বিসিবিকে কিছু বলেননি তিনি। যে কারণে বিসিবি বলছে এখনও সব ফরম্যাটের অধিনায়ক সাকিবই।
নেতৃত্ব প্রসঙ্গে গতকাল এক অনুষ্ঠানে সাকিব বলেছেন, ‘এই সিরিজের পর আমাদের নির্বাচনটাও শেষ হবে। নির্বাচন শেষে আমরা একটা সিদ্ধান্ত নিবো। কীভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়া যায়। সবাই মিলে চিন্তা করে যেটা ভালো মনে হয় আমরা সেটাই করবো। যদি মনে হয় আমার আরও কিছুদিন কন্টিনিউ করা উচিত তাহলে সেটাই।'
'আর যদি মনে হয়, শান্ত-মিরাজ-লিটনরা আছে ভালো কিছু করার সম্ভাবনা ওদের মধ্যে আছে। ওরা আরও বেশি ইয়াং, এনার্জেটিক। খারাপ হওয়ার কোনো কারণ আমি দেখি না।’-আরো যোগ করেন সাকিব।
এর আগে সাকিব অধিনায়কত্ব নিয়ে জালাল বলেছিলেন, ‘মিডিয়াতে তার স্টেটমেন্টটা দেখেছি। অবশ্যই এটা আনন্দের ব্যাপার, এখন সে দেশের ক্রিকেটের ওপর বেশি ফোকাস করবে বাইরের ফ্যাঞ্চাইজি ক্রিকেট থেকে। তো এটা আমাদের জন্য বড় একটা স্বস্তিদায়ক খবর। আমরা চাই সাকিব আমাদের এখানে যতগুলো ফরম্যাট আছে, সে যাতে আমাদের দেশের জন্য খেলে এটাই আমাদের কামনা।’
সাকিবকেই লম্বা সময়ের জন্য নেতৃত্বে পাওয়ার ইচ্ছা পোষণ করে বিসিবির এই কর্মকর্তা বলেছিলেন, ‘এখানে আসলে রিকনসিডারের পার্টটা আসে না। স্টিল সে আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকেই দিয়েছি। শান্তকে আমরা বলেছি যে সামনে দুইটা সিরিজ আছে নিউজিল্যান্ডের সঙ্গে, যার জন্য তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি। আপনারা জানেন সাকিবকে একটা লম্বা সময়ের জন্যই অধিনায়ক দেওয়া হয়েছে। সব ফরম্যাটেই সে আমাদের অধিনায়ক। সামনেও সে সব ফরম্যাটেই অধিনায়ক থাকবে কি না এরকম প্রশ্ন কিন্তু এখনও উঠেনি। আমরা চাই সেই অধিনায়ক থাকুক।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)