ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বৃষ্টি বাঁধায় টাইগারদের প্রথম ওয়ানডে কমল ওভার, যত ওভার হবে খেলা-
আবারও বৃষ্টির পর শুরু হবে ম্যাচ। খেলাটি আবার শুরু হবে বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টায়। প্রায় ৩০ মিনিট সময় নষ্ট হয় বৃষ্টিতে। ম্যাচ চলাকালীন এখন পর্যন্ত তিনবার বৃষ্টি হয়েছে এতে মোট ২০ ওভারে নেমে আসে। অর্থাৎ ম্যাচের স্থায়িত্ব কমিয়ে ৩০ ওভার করা হয়।
এখনও পর্যন্ত ২৩.৪ ওভার ২ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছে নিউজিল্যান্ড।
টসের পরপরই ডানেডিনে বৃষ্টি নামে। তাতে প্রায় ১ ঘন্টা সময় নষ্ট হয়। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে নেমে আসে ৪৬ ওভারে।
বৃষ্টির পর ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই কিউই শিবিরে জোড়া আঘাত হানেন শরিফুল ইসলাম। চতুর্থ বলটি অফ স্টাম্পের ওপর গুড লেংথে করেছিলেন এই বাঁহাতি পেসার। আউট সুইং করে বল বের হয়ে যাওয়ার সময় রাচিন রবীন্দ্রের ব্যাটের বাইরের দিকের কানায় লেগে মুশফিকের গ্লাভসে জমা পড়ে। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা এই ওপেনার সাজঘরে ফেরেন ডাক খেয়ে।
এক বল পর আবারও উইকেটের দেখা পেয়েছেন শরিফুল। প্রথম ওভারের শেষ বলটি ব্যাক অব লেংথে করেছিলেন এই পেসার। এবারও আউট সুইংয়ে বিভ্রান্ত হয়েছেন ব্যাটার। সামনের পায়ে ভর করে অফের দিকে খেলতে গিয়ে স্লিপে এনামুল হক বিজয়ের হাতে ধরা পড়েন হেনরি নিকোলস। ২ বল খেলে রানের রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন তিনি। প্রথম ওভারেই দুই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে স্বপ্নের মতো শুরু এনে দেন শরিফুল।
এরপর উইল ইয়াং ও টম লাথামের ব্যাটে ঘুরে দাড়ানোর চেষ্টা করছে কিউইরা। এই দুই ব্যাটার মিলে তৃতীয় উইকেট জুটিতে এখনো পর্যন্ত যোগ করেছেন অবিচ্ছিন্ন ১০৫ রান। কিউইরা যখন ম্যাচে ফেরার চেষ্টায় তখন ডানেডিনে হানা দেয় বৃষ্টি। ১৪তম ওভারের খেলা চলাকালে বৃষ্টিতে খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়ার।
মিনিট ত্রিশেক পর আবারও শুরু হয় খেলা। দ্বিতীয় দফা বৃষ্টিতে হারিয়ে যায় আরও ৬ ওভার। ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪০ ওভারে।
দুই দফা বৃষ্টির পর খেলা শুরু হলেও বেশিক্ষণ চালিয়ে যাওয় সম্ভব হয়নি। এই দফায় প্রায় ৬ ওভারের মতো খেলার পর ডানেডিনে আবারও বেরসিক বৃষ্টির হানা। তাতে তৃতীয়বারের মতো বন্ধ হয় খেলা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)