ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শরিফুলের জোড়া আঘাতে বাংলাদেশের দারুণ শুরু, দেখেনিন সর্বশেষ স্কোর-
ডানেডিনে টস জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন বল করার। কেন শান্ত আগে বল করতে চাইলেন, সেটার প্রমাণ শুরুতেই দিয়েছেন পেসার শরিফুল ইসলাম। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুতেই জোড়া আঘাত করেছেন এই পেসার। তাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা পেয়েছে উড়ন্ত সূচনা।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪৬ ওভারে। নিউজিল্যান্ডের শীতের সঙ্গে ঠান্ডা বাতাস পেসারদের জন্য ছিল আদর্শ। সেই সুবিধা অন্তত শুরু দিকে ভালোই নিয়েছে বাংলাদেশ। তিন পেসারকে নিয়ে এদিন ম্যাচ শুরু করেছে বাংলাদেশ। শরিফুল ছাড়াও আছেন হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান। ইনিংসের প্রথম বলেই চার হাঁকান উইল ইয়াং। জবাব দিতে সময় নেননি শরিফুল।
চতুর্থ বলেই হালকা আউটসুইংয়ের চেষ্টা করেছেন, তা কাজেই দিয়েছে। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বাধ্য হয়েছেন দারুণ একটা বিশ্বকাপ পার করে আসা রাচিন রবীন্দ্র। দুই বল পর সেই একই চিত্র। এবার বল আরেকটু খাটো লেন্থে ছিল। সামনে খেলতে চেয়ে এজড হয়েছেন হেনরি নিকোলস। এনামুল হক বিজয়কে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। অধিনায়ক টম ল্যাথাম আর উইল ইয়াং এরপর মনোযোগ দিয়েছেন ইনিংস মেরামতের কাজে।
১৯.২ ওভার শেষে ২ উইকেটে হারিয়ে কিউইদের স্কোর হয়েছে ১০৮ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)