ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাশার পেলেন ১৪ রান, নান্নু পেলে যত
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু করেছেন ৭ রান । বিচারক কমিশনের অপর দুই সদস্যের অবস্থা কিছুটা ভালো ছিল। বিদায়ের আগে হাবিবুল বাশার ১৪ রান করেন। তার দলে খেলা আব্দুর রাজ্জাক পেয়েছেন ২ উইকেট। কিন্তু ম্যাচ শেষে নান্নুর নেতৃত্বাধীন শহীদ জুয়েল একাদশ জয় পায়।
প্রতি বছরের মতো এবারও বিসিবি মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজন করেছে শহীদ মোশতাক একাদশ এবং শহীদ জুয়েল একাদশের মধ্যকার প্রদর্শনী ম্যাচ। স্বাধীনতা যুদ্ধে হানাদার বাহিনীর হাতে প্রাণ হারানো ক্রিকেটার জুয়েল ও ক্রীড়া সংগঠক মোশতাকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত ম্যাচে আজ ৭ উইকেটের জয় পেয়েছে শহীদ জুয়েল একাদশ।
টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা থাকলেও ১৫ ওভারে নামিয়ে আনা হয়েছিল এই ম্যাচ। মেহরাব হোসেন অপির ১৩ বলে ২৩ , তুষার ইমরানের ২৬ বলে ৩৫ রানে ১৫ ওভারে ৭ উইকেটে ১২৯ রান তোলে শহীদ মোশতাক একাদশ। ২১ রানে ২ উইকেট নিয়ে চমকে দিয়েছেন জাভেদ ওমর বেলিম।
ব্যাট হাতে অবশ্য ৫ রান করেই বিদায় জাভেদ ওমর। অন্যপ্রান্তে ১১ বলে ১৮ রান করে ফিরেছেন রফিকও। কিন্তু ফয়সাল হোসেন ডিকেন্সের ৪৩ বলে ৬৬ ও ডলার মাহমুদের ১৬ বলে ৩৩ রান ১ ওভার আগেই জয় এনে দিয়েছে শহীদ জুয়েল একাদশকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)