ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
অধিনায়ক হওয়ার শর্তেই মুম্বাই এসেছেন পান্ডিয়া, রোহিতের অসম্মান
হার্দিক পান্ডিয়ার আগমনের পরপরই মুম্বাই ইন্ডিয়ান্সের খুশিতে আগুন লেগে যায়। এরকম কিছু কথা অনেক আগেই বলা হয়েছিল। ৩০ বছর বয়সী এই অলরাউন্ডারকে দলে আনতে মুম্বাই ফ্র্যাঞ্চাইজিকে গুজরাট টাইটান্সের সাথে লড়াই করতে হয়েছিল। কিন্তু সব মিলিয়ে বলিউডের নগরীতে এসেছেন হার্দিক। তবে আসার পরই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।
দলে যোগ দেওয়ার পর, অভিজ্ঞ রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ড্যকে অধিনায়কত্ব দেওয়া হয়। এ নিয়ে দলের সমর্থকরা বেশ ক্ষুব্ধ। টুইটার, ইনস্টাগ্রামে মুম্বাইয়ের ফলোয়ার সংখ্যা ক্রমেই কমছে। শুক্রবার বিকেলে রোহিতকে সরানোর সিদ্ধান্ত আসার পর সোশ্যাল মিডিয়ায় মুম্বাইয়ের ফলোয়ার কমতে শুরু করে।
তবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি, হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা কোন আকস্মিক সিদ্ধান্ত নয়। বরং অধিনায়ক করা হবে এই শর্তেই নাকি গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে এসেছিলেন হার্দিক। তাদের সেই খবর অনুযায়ী, পুরো পরিকল্পনাই বেশ অনেকদিন আগে থেকেই করা হয়েছিল।
ভারতের এই প্রভাবশালী দৈনিক আরও জানায়, মুম্বাইয়ে আসার আগে দলটির সঙ্গে আলাপেই এমন শর্ত জুড়ে দিয়েছিলেন এই অলরাউন্ডার। আর হার্দিকের এমন শর্তের পর রোহিতের সঙ্গে কয়েক দফা বৈঠক করে মুম্বাই। রোহিতকে নিজেদের পরিকল্পনা এবং অধিনায়ক পরিবর্তন নিয়ে জানানো হয়।
এরপর রোহিত নিজেই হার্দিকের অধীনে খেলতে রাজি হওয়ার আগেই ঘোষণা দিয়ে দেয় মুম্বাই। আর এর সবটাই হয়েছিল ক্রিকেট বিশ্বকাপের আগেই। রোহিত শর্মা অবশ্য একপর্যায়ে পুরো ব্যাপারটি মালিকপক্ষের হাতে ছেড়ে দেন।
উল্লেখ্য, ২০১৫ সালে মুম্বাইয়ের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল হার্দিকের। ২০২১ সালের আগ পর্যন্ত মুম্বাইয়ে থাকলেও ২০২২ সালের মেগা নিলামের আগে হার্দিককে ছেড়ে দেয় মুম্বাই। সেই সুযোগ কাজে লাগিয়ে সরাসরি চুক্তিতে রশিদ খান, শুভমান গিলের সঙ্গে হার্দিককে দলে নিয়েছিল গুজরাট। সেখানে গিয়েই অধিনায়ক হন হার্দিক। জিতেছেন আইপিএল শিরোপাও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)