ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ব্যাটিংয়ে উড়ান্ত সূচনা করেছে বাংলাদেশের টাইগ্রেসরা, সরাসরি দেখবেন যেভাবে-
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। পূর্ব লন্ডনের বাফেলো পার্ক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
তবে বাংলাদেশ ভক্তদের জন্য দুঃসংবাদ, দেশের কোনো চ্যানেলে ম্যাচটি সম্প্রচার করা হবে না। তবে বিনামূল্যে ক্যারামেল উপভোগ করার সুযোগ রয়েছে। লাইভ ম্যাচগুলি অ্যাপে বা বাংলালিংকের ডিজিটাল প্ল্যাটফর্মের ওয়েব সংস্করণে দেখা যাবে।
প্রথম টি-টোয়েন্টি জিতে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশ নারী দল। ১-১ সমতায় সিরিজ শেষ করেছে তারা। ঘরের মাঠে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র করাটাও ছিল দারুণ এক অর্জন। সেখান থেকে অর্জিত আত্মবিশ্বাস নিয়েই ওয়ানডেতে নামছে টাইগাররা।
এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত বাংলাদেশ ১০ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫৫ রান করেছে।
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ২০ ডিসেম্বর। পচেফস্ট্রোমের সেনেস পার্কে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি। দুই দিন বিরতির পর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৩ ডিসেম্বর। বেনোনের উইলোমোরে পার্কে হবে ম্যাচটি। এ সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপেরও অংশ।
এর আগে প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ২ উইকেটে ১৪৯ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। আর শেষ ম্যাচে ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশনিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন,রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শামিমা সুলতানা, ফারজানা হক পিংকি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন ও মারুফা আক্তার।
দক্ষিণ আফ্রিকার একাদশ
তাজমিন ব্রিটস, লরা উলভার্ট (অধিনায়ক), অ্যানিকে বখ, সুনে লুস, ডেলমি টাকার, নাদিনে দে ক্লার্ক, এলিজ-ম্যারি মার্ক্স, নঙ্কুলুলেকো ম্লাবা, সিনালো জাফটা (উইকেটরক্ষক), আয়াবোঙ্গা খাকা ও মাসাবাতা ক্লাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)