ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নান্নুর কাছে মাঠের খেলায় হেরে গেল বাশার
বিজয়ের ঐতিহ্য অনুসরণ করে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবারো প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় শহীদ মোশতাক ও শহীদ জুয়েল একাদশ। সাবেক বাংলাদেশি ক্রিকেটারদের পদচারণায় ব্যস্ত মিরপুরের হোম অব ক্রিকেট। ম্যাচে ফয়সাল হোসেন ডিকেন্সের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে শহীদ জুয়েল একাদশ সাত উইকেটে শহীদ মোশতাককে পরাজিত করে।
এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে সাত উইকেটে ১২৯ রান সংগ্রহ করে শহীদ মোশতাক একাদশ। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক তুষার ইমরান দলের হয়ে ইনিংসে ৩৫ রান করেন। ২৬ বলে এই ইনিংসটি খেলেন মারমুখি। ছয়টি চার ও একটি ছক্কা মেরে দলের দুর্দান্ত সংগ্রহে নেতৃত্ব দেন তিনি।
এ ছাড়া ১৪ বলে ২৩ রান করে দেশের ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি। এহসানুল হক সেজান, হাবিবুল বাশার সুমন এবং নিয়ামুর রশিদ রাহুল তিন জনই ১৪ রান করে সংগ্রহ করেন। শহীদ জুয়েল একাদশের হয়ে ২১ রান খরচায় দুই উইকেট নেন জাভেদ ওমর বেলিম।
রান তাড়া করতে নেমে খুব বেশি ভাল শুরু হয়নি শহীদ জুয়েল একাদশের। জাভেদ ৬ বলে ৫, মোহাম্মদ রফিক ১১ বলে ১৮ এবং মিনহাজুল আবেদীন নান্নু ৮ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান। ৬৯ রানের মধ্যে তিন উইকেট হারায় শহীদ জুয়েল একাদশ। তিন উইকেটের মধ্যে দুটি উইকেট নেন আব্দুর রাজ্জাক।
এরপর আর উইকেট হারায়নি তারা। ফয়সাল হোসেন ডিকেন্সের ৪৩ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় ৬৬ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১ ওভার হাতে রেখেই ম্যাচ জেতে শহীদ জুয়েল একাদশ। তাকে সঙ্গ দিয়েছেন ডলার মাহমুদ। ১৬ বলে একটি চার ও তিনটি ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন ডলার। ম্যাচ সেরা নির্বাচিত হন ডিকেন্স।
শহীদ মোশতাক একাদশ- মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, হাবিবুল বাশার সুমন, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলী খান সুমন, হাসানুজ্জামান ঝড়ু, এহসানুল হক সেজান, সাজ্জাদ আহমেদ শিপন, শফিউদ্দীন আহমেদ বাবু, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান বাবুল, গাজী আশরাফ হোসেন লিপু, মোহম্মদ আলী।
শহীদ জুয়েল একাদশ- জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহমান বাবু, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, জিএস হাসান তামিম, ডলার মাহমুদ, রবিউল ইসলাম, ফাহিম মুন্তাসির সুমিত, ফয়সাল হোসেন ডিকেন্স, সাজেদুল ইসলাম, এ এস এম রকিবুল হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)