ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আশরাফুলের নির্বাচক হওয়া প্রসঙ্গে যা বললেন পাপন
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশ দলের নির্বাচক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন মোহাম্মদ আশরাফুল। সে সময় তিনি জানিয়েছিলেন সুযোগ আসলে সিলেক্টরের দায়িত্ব নিতে চান। এদিকে, চলতি মাসেই শেষ হচ্ছে নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশারের চুক্তি। যে কারণে ঘুরেফিরে আসছে আশরাফুলের নাম।
এ বিষয়টি নিয়ে আজ মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন যে কেউই তাদের ইচ্ছার কথা প্রকাশ করতে পারবে। পাপন বলছিলেন, 'দেখেন, আমাদের একটা কমিটি আছে। ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব (প্রোপোজ) করবে। উনারা দেখবে কারা কারা আগ্রহী এবং ওদের প্রেপারড।
ওটা নিয়ে বোর্ডে পেশ করে ওখান থেকে সিলেক্ট করা হবে। আসলে কে হবে বা হবে না এই মুহূর্তে বলা কঠিন। তবে কারোর যদি ইচ্ছা থাকে সে প্রকাশ করতে পারে কোনো সমস্যা নেই।' কবে নাগাদ নতুন নির্বাচকের নাম প্রকাশিত হবে এমন প্রশ্নের জবাবে পাপন বললেন, 'আমাদের চিন্তাভাবনা ৭ (জানুয়ারি) তারিখ, আমি ৮ তারিখের আগে যেহেতু ঢাকায় ফেরত আসতে পারব না। কারণ আমি চলে যাচ্ছি একেবারেই ইলেকশন শেষ করে রেজাল্টের পরই আসতে হবে।
তার পরপরই আমরা বোর্ড মিটিং দিয়ে সিদ্ধান্ত নিয়ে নেবো। যত দ্রুত নেওয়া যায়। পারলে দুই তিনদিনের মধ্যেই। বিপিএলের মধ্যেই হয়তো।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)