ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এবার ছাত্রলীগের আড্ডায় সাকিব
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভার্চুয়াল টক শো 'বিসিএল আড্ডা' আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। কয়েকদিন আগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজা এই কর্মসূচিতে যোগ দেন।
এবার চমক সাকিব আল হাসান। আজ, সম্প্রতি রাজনীতিতে আসা অলরাউন্ডার টাইগার বিএসএল আড্ডায় অতিথি। কেন্দ্রীয় ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। আজ বড় বিজয় দিবসে রাত ৯টায় আড্ডায় যোগ দেবেন সাকিব। অনুষ্ঠানটি ছাত্রলীগের পেজে সরাসরি দেখানো হবে।
বিগত ১৭ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে পোস্টারবয় হয়ে থাকা সাকিবকে এবার দেখা যাবে রাজনীতির ময়দানে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ (সদরের একাংশ ও শ্রীপুর উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করছেন তিনি।
ক্রীড়াবিদদের খেলার মাঠ থেকে রাজনীতির অঙ্গনে পদার্পণ নতুন কিছু নয়। অধিকাংশ ক্ষেত্রেই অবসর নেওয়ার পর অনেকে পুরোদস্তুর রাজনীতিবিদ হন। তবে এখন এর ব্যতিক্রমও ঘটছে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা জাতীয় দলে খেলা অবস্থাতেই সংসদ সদস্য হয়েছিলেন। মাশরাফির পর বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানও সেই পথেই হাঁটছেন।
রাজনীতিতে নাম লেখালেও ক্রিকেট চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব। গত ৬ নভেম্বর জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন টাইগার এই অধিনায়ক। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে আঙুলে চোট নিয়েই খেলেছিলেন তিনি। পরে আঙুলে চিড় ধরা পড়ে, যে কারণে ৪-৬ সপ্তাহের জন্য সাকিব ছিটকে পড়েন মাঠের বাইরে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না দলে।
এরপর ছিটকে পড়েন দেশের বাইরে কিউইদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকেও। কয়েক দিন আগেই আঙুলের চিকিৎসার জন্য আমেরিকায় যান সাকিব। আর সেখানে গিয়ে এক অনুষ্ঠানে নিজের চোটের সর্বশেষ অবস্থাও জানিয়েছিলেন। নিজের মাঠে ফেরা নিয়ে সাকিব বলেছিলেন, 'ফিটনেস রিহ্যাভ, বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি বিজি থাকব। বিপিএল থেকেই খেলাটা শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব ফিট হয়ে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)